প্রবাস সংবাদ

জেদ্দায় ‘বাংলার পিঠা উৎসব’ অনুষ্ঠিত

জেদ্দায় বাংলার পিঠা উৎসবের অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় অনুষ্ঠিত বাংলার পিঠা উৎসবে অংশগ্রহণকারী চারজন ব্যক্তি, সবাই হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় লোহিত সাগর তীরের এক মনোরম বিনোদন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলার পিঠা উৎসব’।

আর ইভেন্ট প্ল্যানিং অ্যান্ড মার্কেটিং কোম্পানি কর্তৃক আয়োজিত এ উৎসব ছিল সৌদি সরকারের অনুমোদিত একটি আয়োজন।

উৎসবে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন মোঃ আশরাফ আলীম। রাতে বাংলাদেশ নাইটে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

উৎসবে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশি গণমাধ্যম কর্মীসহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি।

বিষয়:জেদ্দা পিঠা উৎসব সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…