আন্তর্জাতিক

এয়ারপোর্টে অবতরণের সময় জেট বিমান দ্বিখণ্ডিত

এয়ারপোর্টে অবতরণের সময় জেট বিমান দ্বিখণ্ডিত

হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় অবতরণের সময় ব্যক্তিগত একটি জেট বিমান দ্বিখন্ডিত হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের ছয় নাগরিক আহত হয়েছেন। টনকনটিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানায়, গাল্ফস্ট্রিম জি২০০ মডেলের জেট বিমানটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন থেকে হন্ডুরাসের দিকে ছেড়ে যায়।

বিমানটিতে কতজন আরোহী ছিলেন সে বিষয়ে পরস্পরবিরোধী তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। কেউ বলছে ৬ জন, কেউ বলছে ৯ জন। পুলিশ বলছে, এ দুর্ঘটনায় কেউ মারা যায়নি।

বিষয়:জেট বিমান হন্ডুরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…