চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেগে উঠছে পাটশিল্প

শাইখ সিরাজশাইখ সিরাজ
৭:৫৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৬
কৃষি
A A

নতুন করে জেগে উঠছে পাটশিল্প। বেশকিছু বন্ধ পাটকল চালু করার পর বর্তমানে দেশে চালু পাটকলের সংখ্যা দাঁড়িয়েছে ২শ ৯টি। বাধ্যতামূলক পাট মোড়ক ব্যবহারের আইন বাস্তবায়নের নানামুখী উদ্যোগে পরিধি বেড়েছে স্থানীয় বাজারেরও।

পঞ্চাশের দশক থেকে এই ভূখণ্ডে কৃষক ও ক্ষেত মজুরের পাশাপাশি তৃণমূল মানুষের জীবন মান উন্নয়নের স্বপ্ন নিয়ে আসে পাটশিল্প। ‍কৃষি ও শিল্পকে শোষণমুক্ত করার চিন্তা সামনে রেখেই রচিত হয় মহান স্বাধীনতার স্বপ্নবীজ।

রপ্তানি বাণিজ্যে সোনালী অধ্যায়ের সূচনা করলেও নানা অনিয়ম ও পরিকল্পনার অভাবে এই শিল্পে নেমে আসে দুর্দিন। বন্ধ করে দেওয়া হয় নারায়ণগঞ্জের আদমজিসহ বহু পাটকল।

পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, এখন সরকারের হাতে যে ২৭টি পাটকল রয়েছে এর আটটিই বন্ধ ছিল। এই পাটকলগুলো চালু থাকা অবস্থায় এসব জায়গায় উৎসবের পরিবেশ ছিল।

ঢাকা ডেমরার বাওয়ানী জুট মিলের শ্রমিকরা বলেন, আদমজি পাটকল বন্ধ হওয়াতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছি।

সরকার নতুন করে এই শিল্পকে জাগিয়ে তুলতে একে একে চালু করেছে বেশ কটি পাট শিল্প প্রতিষ্ঠান। শ্রমিকদের মাঝে জেগেছে নতুন আশা।

Reneta

এরই মধ্যে বাধ্যতামূলক পাট মোড়ক ব্যবহারের আইন বাস্তবায়নের সমন্বিত উদ্যোগ নেওয়ায় পাটের স্থানীয় বাজার গড়ে উঠেছে বলে জানায় পাট মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আমরা অভ্যন্তরীণ বাজার সৃষ্টি ও পরিবেশরক্ষার জন্যেই এই বাধ্যতামূলক প্যাকেজিং পদ্ধতি চালু করেছি। এই আইন করাতে প্রতি বছর আমাদের ৮০ কোটি পাটের ব্যাগ আমাদের প্রয়োজন পড়বে।

একই সঙ্গে শিল্প মালিকরাও নতুন করে স্বপ্ন দেখছেন এই শিল্প নিয়ে। বিজেএমএ’র চেয়ারম্যান মামস উজ জোহা বলেন, বিভিন্ন দেশে যুদ্ধ-বিগ্রহের জন্য আন্তর্জাতিক বাজারের অবস্থা ভালো নয়। তবে এই পদ্ধতি চালু হওয়ায় নিজেদের মধ্যে একটা বড় বাজার সৃষ্টি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পাটশিল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে নরেন্দ্র মোদির অভিনন্দন

মে ১০, ২০২৬

সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ কাশেম

মে ১০, ২০২৬

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মা হওয়ায় ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে মিনাবে শিশুহত্যার কথা স্মরণ করাল ইরান

মে ১০, ২০২৬

দ্রুততম সেঞ্চুরির পর যা বললেন মেসি

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT