নব্য জেএমবি’র আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী বাড়িতে অভিযান চলছে, জঙ্গিদের আত্মসমর্পর্ণের সুযোগ দিলে তারা সাড়া না দেয়ায় শুরু হয় অপারেশন ‘গার্ডিয়ান নট’।
পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জঙ্গি সন্দেহে মাধদীতে অভিযান এখনও চলছে। তবে তাদের আত্মসমর্পর্ণের সুযোগ দিলে পাল্টা গুলি ছোড়লে পুলিশও গুলি করে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি।কিন্তু বাড়িটির ভিতরে হতাহত হয়েছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এই বাড়ির অভিযানের পর শেখেরচরের বাড়িটিতে অপরেশন চালানো হবে জানিয়েছে আইজিপি।
মঙ্গলবার নব্য জেএমবি’র আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দুটি বাড়িতে সকাল সাড়ে ১১ টায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।
বেলা ১২ টা নাগাদ আস্তানার ভেতর থেকে গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম সকালে নরসিংদীতে পৌঁছে সাংবাদিকদের বলেছেন, ‘এখানে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে আমরা নিশ্চিত হয়েছি, কিন্তু সুনির্দিষ্ট ভাবে কতজন আছে এবং এদের কাছে কি ধরণের অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে তা সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা করেছি’।
তবে এই অভিযানে কোন ধরণের কোন কোরিলেটেড ডেমেজ যাতে না হয় সে বিষয়টি মাথায় রেখে এবং সোয়াট দলের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই অভিযান পরিচালনা হবে।
এর আগে মাধবদী ও শেখের চরে দুটি বাড়ি ঘিরে রাখা হয়েছিল। সোমবার রাত ৯টার পর সিটিটিসি, সোয়াত ও পুলিশ সদর দফতরের বেশ কয়েকজন সদস্যা যৌথ অভিযান শুরু করেন।








