বাংলাদেশ

জুলাই শহীদের কন্যার ধর্ষণের শিকার হয়ে মৃত্যুতে আমজনতার দলের বিক্ষোভ

জনতা বিক্ষোভে অংশগ্রহণ করে, আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জনতা শহীদদের জন্য শোক প্রকাশ ও প্রতিবাদে বিক্ষোভ করছে, আগুন জ্বালিয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিমের কন্যা লামিয়ার ধর্ষণ শিকার হওয়া, পরবর্তীতে ধর্ষকদের বিচার বিলম্বের প্রতিবাদে আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ প্রদর্শন করেছে আমজনতার দল।

রোববার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর, পুরানা পল্টন এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে উপস্থিত বক্তারা লামিয়ার ধর্ষণের ঘটনায় বিচার বিলম্বে ক্ষোভ প্রকাশ করেন।

আমজনতার দলের সাধারণ সম্পাদক বলেন, লামিয়ার আজ হাসপাতালে চিকিৎসার কথা ছিল, সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ধর্ষকরা বাহিরে মুক্ত বাতাসে ঘুরাফিরা দেখে হতাশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। আজ যে সময় হাসপাতালে থাকার কথা সে সময়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে সে।

আমজনতার দলের কেন্দ্রীয় কার্যকরী সদস্য সাধনা মহাল বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে সুরক্ষা দিতে ব্যার্থ হয়েছে সরকার। লামিয়া হত্যার দায় সরকারকে নিতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে দৃষ্টি হারানো নাজমুল হক, সুরাইয়া ইয়াসমিন, কাজী ইশমতজাহান সূচীসহ অন্যান্য বক্তারা।

বিষয়:আমজনতার দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…