চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই থেকে দেশে শুরু হচ্ছে পেপ্যাল সার্ভিস

সৌমিক আহমেদ সৌমিক আহমেদ
৮:৪২ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে উদ্বোধন হচ্ছে বিশ্বজুড়ে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম পেপ্যাল। লেনদেন চালু করতে এরই মধ্যে সোনালী ব্যাংক ও পেপ্যাল চুক্তিপত্র চূড়ান্ত করেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা।

বিদেশে অর্জিত অর্থ দেশে আনতে দীর্ঘ দিন ধরেই পেপ্যাল সার্ভিস চালুর দাবি করে আসছে ফ্রিলান্সাররা। এমন দাবির পরিপ্রেক্ষিতে ২০শে মার্চ সোনালী ব্যাংককে পেপ্যালের সঙ্গে চুক্তির অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক।

এরপর সেবাটি চালু করতে গত দু বছর ধরেই কাজ করছে সোনালী ব্যাংক ও পেপ্যাল। ওই সময় ওয়েবসাইটসহ অনলাইন অর্থ লেনদেনের প্রযুক্তিগত ও নিরাপত্তার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছিল।

Banglabid

অন্যদিকে প্রযুক্তি দুনিয়ার আঁতুড় ঘর বলে খ্যাত যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ঘুরে এসে বাংলাদেশের প্রযুক্তিখাতে নতুন নতুন সম্ভাবনা আসছে বলেও জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সম্প্রতি তিনি সিলিকন ভ্যালিতে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের উচ্চপদস্থদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মার্চের ৩১ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত সিলিকন ভ্যালিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে, ফেসবুক, গুগল, নুয়ান্স কমিউনিকেশন্স, পেপ্যাল-জুমসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন।

Reneta

পেপ্যাল চালু হলে এর ৩ ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের ১শ’ ৯০টি দেশ ও ২৩টি মুদ্রায় অর্থ লেনদেন ও কেনাকাটা করতে পারবেন বাংলাদেশীরা। এর জন্য অতিরিক্ত চার্জ নেবে না সোনালী ব্যাংক।

তবে মানি লন্ডারিং ঠেকাতে, গ্রাহকদের বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া ট্রাভেল কোটার মধ্যে কেনাকাটা করতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপাল-সোনালী ব্যাংকপেপ্যালসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT