আন্তর্জাতিক

জুমা’র নামাজে পাকিস্তানে আত্মঘাতী হামলায় বহু হতাহত

জুমা’র নামাজে পাকিস্তানে আত্মঘাতী হামলায় বহু হতাহত

পাকিস্তানের পেশোয়ারে মোহাম্মদ এজেন্সি মসজিদে জুমা’র নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন।

শুক্রবার জুমা’র দিন হওয়ায় নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে একজন হঠাৎ মসজিদের বারান্দায় ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে পাকিস্তানি তালেবান গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়:পাকিস্তান পাকিস্তানে আত্মঘাতী হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…