চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুমলার আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের জুমশেপার

শাহাদাত হোসেনশাহাদাত হোসেন
১২:৪৪ পূর্বাহ্ন ০৮, নভেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
জুমশেপার

আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর ইতালির রোমে অনুষ্ঠিত হবে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জুমলার আন্তর্জাতিক সম্মেলন ‘জুমলা ওয়ার্ল্ড কনফারেন্স ২০১৭’। জুমলার বার্ষিক এ আয়োজনের ষষ্ঠ আসর বসছে এবার। বাংলাদেশ থেকে এবারের আসরে অংশ নিচ্ছে জুমলার টেমপ্লেট নির্মাতা প্রতিষ্ঠান জুমশেপার।

এবারের আয়োজনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও থাকছে প্রতিষ্ঠানটি, জানালেন জুমশেপারের প্রধান নির্বাহী কাওসার আহমেদ। তিনি জানান, এর আগেও জুমলা ওয়ার্ল্ড কনফারেন্সের পৃষ্ঠপোষকতা করেছে জুমশেপার। এছাড়া বিভিন্ন দেশে অনুষ্ঠিত জুমলার আরও একাধিক সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি।

কাওসারের মতে, বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের সামনে বাংলাদেশকে তুলে ধরার এটি একটি বড় সুযোগ।

জুমশেপার

তিনি বলেন- বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ওয়েব ডেভেলপার যারা জুমলা নিয়ে কাজ করেন, তাদের কাছে জুমশেপারের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এসব সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের পরিচিতি আরও বাড়ানো সম্ভব হচ্ছে বলেও মনে করেন কাওসার।

এবারের সম্মেলনে আগত দর্শনার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত একজনকে একটি ২১ ইঞ্চি আইম্যাক প্রদান করা হবে।

Reneta

উল্লেখ্য যে, ২০১০ সালে যাত্রা শুরু করেছিল জুমলা টেম্পলেটের অনলাইন মার্কেটপ্লেস জুমশেপার। প্রতিষ্ঠার পর অল্প সময়ের মধ্যেই শীর্ষস্থানে চলে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানে জুমশেপারের রয়েছে শতাধিক জুমলা টেমপ্লেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুমলাজুমশেপার
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে মামলা

এপ্রিল ১৫, ২০২৬

ড. মো. আলী আফজাল: কৃষি বিজ্ঞানের প্রবাদপুরুষ ও আধুনিক আবাসনখাতের স্বপ্নদ্রষ্টা

এপ্রিল ১৫, ২০২৬

ব্যয় কমানোর লক্ষ্যে ২ হাজার কর্মী ছাঁটাই করবে বিবিসি

এপ্রিল ১৫, ২০২৬

বায়ার্নের প্রতিশোধ, নাকি রিয়ালের প্রত্যাবর্তন

এপ্রিল ১৫, ২০২৬

টাইটানিক ডুবার শেষ ৬.৩ সেকেন্ড নিয়ে নতুন রহস্য উন্মোচন

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT