চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুন মাস থেকে চ্যানেল আইয়ে ‘বিবিসি প্রবাহ’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:১১ পূর্বাহ্ণ ২০, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

জুন মাস থেকে চ্যানেল আইয়ে দেখা যাবে বিবিসির ‘প্রবাহ’। বিবিসি বাংলা এবং চ্যানেল আই’র যৌথ প্রযোজনার সাপ্তাহিক অনুষ্ঠানটি সম্প্রচারে চুক্তি সই করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। চ্যানেল আই ভবনে সোমবার বিকেলে চুক্তিটি সই হয়।

সেসময় উপস্থিত ছিলেন বিবিসি ওয়ার্ল্ড গ্রুপ সার্ভিসের ডিরেক্টর এবং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর ফ্রান আনসওয়ার্থ, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের কন্ট্রোলার অব ল্যাঙ্গুয়েজেস লিলিয়ান ল্যান্ডার, বিবিসি বাংলার প্রধান সাবির মুস্তাফা, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং নির্বাহী পরিচালক ইসরারুল হক।
চুক্তি সইয়ের পর ফ্রান আনসওয়ার্থ বলেন, বাংলাদেশের মানুষ চ্যানেল আই নিয়ে গর্বিত। আর আমরা মনে করি, চ্যানেল আই খুবই বিশ্বস্ত এক সঙ্গী। আশা করছি এই অনুষ্ঠান বাংলাদেশের মানুষের উপর বেশ ভালো এবং ইতিবাচক প্রভাব ফেলবে।

শাইখ সিরাজ বলেন, আমি বিশ্বাস করি খবর এবং সাম্প্রতিক বিষয়গুলোর সম্প্রচারে বিবিসি এবং চ্যানেল অাই’র যৌথ উদ্যোগ আমাদেরকে আরো সমৃদ্ধ করবে। এমনকি গণতন্ত্র, রাজনীতি ও সুশাসনে অনেক ইতিবাচক প্রভাব রাখবে এই অনুষ্ঠান।
‘বিবিসি প্রবাহ’র সাপ্তাহিক  আয়োজনে থাকবে সাম্প্রতিক বিষয়াদি নিয়ে তৈরি অনুসন্ধানী প্রতিবেদন এবং সরাসরি স্টুডিও সাক্ষাতকার। আন্তর্জাতিক এবং ব্যবসা নিয়েও আলোচনা হবে সেখানে। বিবিসি প্রবাহ উপস্থাপনা করবেন শারমিন রমা।

চুক্তি অনুযায়ী ‘বিবিসি প্রবাহ’র মোট ২৫০ টি পর্ব প্রচার হবে চ্যানেল আইয়ে।

এক যুগের অংশীদারিত্বে চ্যানেল আইয়ে এরইমধ্যে প্রচার হয়েছে বিবিসি মিডিয়া অ্যাকশন, বিবিসি বাংলা এবং চ্যানেল আইয়ের যৌথ প্রযোজনায় ‘বিবিসি সংলাপ’ এর ২৫০টি পর্ব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবিবিসিবিবিসি প্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT