স্পোর্টস

‘জীবন বিষিয়ে তুলছে লিভারপুল’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের একজন ফুটবল খেলোয়াড় মাঠে খেলছেন, তার মুখে মনোযোগ ও উদ্দীপনা প্রকাশ পাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনার জার্সি গায়ে জড়াতে প্রবল আগ্রহী ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কৌতিনহো। তাকে দলে টানতে মরিয়া বার্সেলোনাও। তাই বিশাল অঙ্কে তিনবার প্রস্তাবও দিয়েছে তারা। কিন্তু প্রতিবারই কাতালানদের ফিরিয়েছে লিভারপুল। এহেন কাণ্ডে যারপনাই বিরক্ত কৌতিনহোর অভিযোগ, জীবন বিষিয়ে তুলছে লিভারপুল।

কৌতিনহো বার্সেলোনায় যেতে চান এবং সে কথা কোচ ইয়ার্গুন ক্লাপকে সরাসরি জানিয়েছেনও। বার্সার প্রথমবার যখন ৮০ মিলিয়নের প্রস্তাব দেয় তখন থেকেই অল রেডসদের অনুশীলনে অনুপস্থিত তিনি।

শোনা যাচ্ছে, লিভারপুলে তার অসন্তোষের কথা জানাতে কৌতিনহো একটি প্রকাশ্য বিবৃতি দেয়ার কথা বিবেচনা করছেন। ব্রাজিল তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ইয়াহো স্পোর্টস জানিয়েছে, বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করছেন এবং ক্লাব থেকে বের হওয়ার অনুমতি ও নিজের অসন্তোষ ব্যাখ্যার জন্য একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন কৌতিনহো।

ইয়াহু আরও জানিয়েছে, কৌনিতহো এটা (সংবাদ সম্মেলন) করবেন; যদি লিভারপুল চতুর্থবারের মতো বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখ্যান করে। একদিন আগের খবর, কৌতিনহোর জন্য ১৫০ মিলিয়ন ইউরোতে চতুর্থবার প্রস্তাব দিতে যাচ্ছে বার্সা।

ইয়াহু স্পোর্টসকে কৌতিনহোর কাছের একজন বলেছেন, ‘সে এটাই বলতে যাচ্ছে যে, লিভারপুল তার জীবন বিষিয়ে তুলছে, ক্লাব ছাড়তে চায়। তিনি অনেক ধৈর্য ধরেছেন। একজন খেলোয়াড় হিসেবে ক্লাব ছাড়ার অধিকার তার আছে এবং তিনি ঠিক সেটাই করতে চান।’

বিষয়:ফিলিপ কৌতিনহো বার্সেলোনা লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…