চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের জয়গান উৎ​সবে এবার ‘বৈচিত্রময় বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ০৭, জুন ২০১৭
বিনোদন
A A
জীবনের জয়গান উৎ​সবের সংবাদ সম্মেলনে আয়োজকেরা

জীবনের জয়গান উৎ​সবের সংবাদ সম্মেলনে আয়োজকেরা

ডেইলি স্টার ও স্টান্ড্যান্ড চার্টাড আয়োজিত ‘জীবনের জয়গান’ উৎসব এবার দশম বর্ষে পা রেখেছে। গত ৯ বছর বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয়েছে এই উৎসব। সেখানে ছিল বাংলাদেশের প্রকৃতি, উৎসব, ঐতিহ্য। আর এই সবই উঠে এসেছে স্থিরচিত্র, গীতিকাব্য এবং চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতার মাধ্যমে। এবার উৎসবের বিষয় ‘বৈচিত্রময় বাংলাদেশ’।

এবারের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, পত্রিকাটির স্টার শোবিজ সম্পাদক এবং ‘জীবনের জয়গান’ উৎসবের পরিচালক রাফি হোসাইন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার এবং ব্যাংকের কান্ট্রি হেড অব কর্পোরেট অ্যাফায়ার্স বিটপি দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয় চলচ্চিত্র প্রতিযোগিতায় শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হবে দুটি চলচ্চিত্র। একটি প্রামাণ্যচিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যার সময়সীমা ২০ থেকে ৪৫ মিনিটের মধ্যে থাকতে হবে। এ বিভাগে কেবল তরুণ বা নবাগত পরিচালকরা তাদের নির্মিত প্রামাণ্যচিত্র বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দিতে পারবেন। নবীন চলচ্চিত্রের ক্ষেত্রে পুরস্কারের মানদণ্ড হবে নতুনত্ব ও স্বকীয়তা। এটির সময়সীমা হতে হবে ৩ থেকে ১২ মিনিট।

অবশ্যই চলচ্চিত্র ডিভিডি আকারে জমা দিতে হবে। বিজয়ী চলচ্চিত্রকারকে পরে অবশ্যই তার মূল কপি (ডিভিডি/মাস্টার কপি) প্রদান করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৭। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বৈচিত্রময় বাংলাদেশের যে কোনো বিষয় নিয়েই নির্মাতারা চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন।

আলোকচিত্র প্রতিযোগিতায় ১ জন আলোকচিত্র শিল্পী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন। ছবি জমা দেওয়ার পর তা যদি বিষয় সংশ্লিষ্ট না হয়, তবে স্বাভাবিকভাবেই বিচারকদের কাছে তা অগ্রাধিকার পাবে না। কোনো ছবি ফেরত দেয়াও হবে না। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৭।

জীবনের জয়গান উৎ​সবের লোগো

গীতিকাব্য প্রতিযোগিতায় একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩টি গীতিকাব্য জমা দিতে পারবেন। গীতিকাব্যের ভাষা বাংলা বা ইংরেজি যে কোনোটাই হতে পারে। বিচারকমণ্ডলী ৩ জন বিজয়ী নির্ধারণ করবেন। গীতিকাব্য/গানের কথা জমা দেওয়ার সময় তা কাগজে কম্পোজ করে পাঠাতে হবে অথবা পিডিএফ ফরমেটে মেইল করতে হবে। নির্বাচিত গীতিকাব্য নিয়ে সুপরিচিত সংগীতকার এবং শিল্পীরা গান তৈরি করবেন এবং তা সিডি আকারে প্রকাশ করা হবে। এরপর বিভিন্ন সময়ে তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে কনসার্ট আয়োজন করা হবে। আবেদনের শেষ সময় ৩১ আগস্ট ২০১৭।

Reneta

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে লগইন করতে হবে www.celebratinglifebd.com- এই ঠিকনায়।

এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

এই উৎসবে অংশ নেয়ার নিয়মাবলী:

১. প্রতি বছর ৩১ আগস্টের মধ্যে দ্য ডেইলি স্টার অফিসে কাজ জমা দিতে হয়।

২. জমা দেওয়ার সময় খামের ওপর স্পষ্ট অক্ষরে নাম, ঠিকানা, ই-মেইল, মোবাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন আইডি উল্লেখ করতে হয়। (সেলিব্রেটিং লাইফের ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করলে রেজিস্ট্রেশন আইডি নম্বর পাওয়া যাবে। এই নম্বরটি সংরক্ষণ করতে হয় এবং কাজ জমা দেয়ার সময় আইডি নম্বরটি অবশ্যই জমাকৃত কাজের ওপর লিখতে হয়)। এবং তার সঙ্গে যদি সিডি বা ডিভিডি সংযুক্ত করার প্রয়োজন হয়, তবে সেই সিডি বা ডিভিডির ওপরেও বিস্তারিত তথ্য লিখে দিতে হয়।

৩. সেলিব্রিটিং লাইফের খবর জানতে চোখ রাখুন ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার পাতায়।

৪. এ উৎসবে যে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে কোনো তথ্যের প্রয়োজনে আয়োজনের নিজস্ব ওয়েবসাইটে লগইন করতে হয়। যে কোনো প্রয়োজনীয় তথ্য ই-মেইল করা যাবে। ই-মেইল ঠিকানা: [email protected]

অথবা মেসেজ করা যাবে ফেসবুক পেইজ-এ। ফেসবুক পেইজ-এর ঠিকানা : www.facebook.com/celebratinglifecontests

৫. একই ব্যক্তি একই সঙ্গে চাইলে তিনটি বিষয়েই কাজ জমা দিতে পারেন।

৬. বয়স উন্মুক্ত এবং যে কোনো বাংলাদেশি বা বাংলাদেশে বসবাসরত প্রবাসীরাও কাজ জমা দিতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবজীবনের জয়গান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT