চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের কথায় প্রথম মৌলিক গান নিয়ে ইলমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৯, মে ২০২১
বিনোদন
A A

প্রচলিত ফোক ঘরানার গান গেয়ে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তরুণ শিল্পী ইলমা বখতিয়ার। তবে এতো দিন মৌলিক গান করা হয়নি তার। অবশেষে মৌলিক গানের ভুবনে আত্মপ্রকাশ করলেন তিনি।

প্রকাশ্যে এসেছে ইলমার প্রথম মৌলিক গান। গানের শিরোনাম ‘পিরিতের কাতর’। আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে ভিডিওসহ গানটি প্রকাশিত হয়েছে।

‘বন্ধু আমার মানুষ ভালা, আমারে সে দেয় না জ্বালা, দিনে-রাইতে যখন খুশি করে যে আদর/ লোকে বলে আমি যে তার পিরিতের কাতর/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খান। সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ।

এ গান প্রসঙ্গে গীতিকার জীবন বলেন, গত প্রায় ১৫ বছরে অনেক শিল্পীরই প্রথম মৌলিক গান লিখেছি। তার মধ্যে জনপ্রিয়তা পেয়েছে বা মানুষের ভালো লেগেছে এমন গানের সংখ্যাও কম নয়। এবার লিখেছি ইলমার প্রথম মৌলিক গান ‘পিরিতের কাতর’। আমার নিজের খুব ভালোলাগার একটি গান হয়েছে এটি। বেলাল খানের দারুণ সুরে, চমৎকার সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। ইলমার গায়কীতে জাস্ট মুগ্ধ হয়েছি। উজ্জল রহমান ভাইয়ের ক্রিয়েটিভ ভিডিও গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গায়িকা ইলমা বললেন, অনেক দিন ধরেই গান করছি। তবে নিজের প্রথম মৌলিক গান এটা। সুতরাং এই গান নিয়ে আশা, আকাঙ্ক্ষা আর উচ্ছ্বাসের কমতি নেই। সবার চেষ্টায় সুন্দর একটা কাজ হয়েছে। আশা করি গানটি শ্রোতা-দর্শকরা পছন্দ করবেন এবং আমার ভবিষ্যতের কাজের জন্য অনুপ্রেরণা দেবেন।

‘পিরিতের কাতর’ গানের ভিডিও বানিয়েছেন উজ্জল রহমান। ভিডিওতে মডেল হয়েছেন আফ্রিনা রাজিয়া তৃণা ও রিয়াসাদ শুভ। তাদের সঙ্গে অংশ নিয়েছেন একদল নৃত্যশিল্পী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানজীবনরবিউল ইসলাম জীবনশিল্পীসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT