চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনানন্দ দাশের ‘লাবণ্য’ জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কবি জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। ছবির নাম ‘ঝড়া পালক’। বর্তমানে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন জয়া।

শুটিংয়ের ফাঁকে জয়া বললেন, ‘জটিল চরিত্র’। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভাল লাগছে কাজটা’।

কলকাতার আহিরীটোলায় ছবিটির শুটিং হচ্ছে। কবি জীবনানন্দ দাশের জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়ন্তন চট্টোপাধ্যায়। ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার অভিনেতা ব্রাত্য বসু ও রাহুল। ছবিটিতে জীবনানন্দ দাশের দুটি বয়সের চরিত্রে তাঁরা অভিনয় করছেন। এ ছাড়া অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, দেবশঙ্কর হালদার প্রমুখ।

Banglabid

কলকাতার এক গণমাধ্যমে পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায় জানান, ব্রাত্য বসুর সঙ্গে জীবনানন্দ দাশের অসম্ভব মিল রয়েছে। পাশাপাশি দুজনের ছবি রাখলে তাঁর এমনটিই মনে হয়। লাবণ্য দাশের চরিত্রে বাংলাদেশের জয়া আহসানকে উপযুক্ত মনে করেছেন তিনি। ছবিটির বেশিরভাগ শুটিং কলকাতার বিভিন্ন লোকেশনে হবে। তবে বাংলাদেশে জীবনানন্দ দাশের বাড়ি বরিশালেও কিছু দৃশ্যের শুটিং হওয়ার সম্ভাবনা আছে বলে জানান পরিচালক সায়ন্তন চট্টোপাধ্যায়।

জয়া আহসান
জয়া আহসান

‘ভাওয়াল সন্ন্যাসী’ নামে আরও একটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জয়া। ছবিটি কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় পরিচালনা করবেন। ছবির শুটিং বাংলাদেশের গাজীপুরে হওয়ার কথা রয়েছে।

জয়া আহসান বাংলাদেশের ‘চোরাবালি’, ‘গেরিলা’ ও ‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। সর্বশেষ সেপ্টেম্বরে জয়া আহসানের ‘খাঁচা’ ছবিটি মুক্তি পেয়েছিল। প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন আকরাম খান। ছবিতে জয়ার ‘সরোজিনী’ চরিত্রটি সর্ব মহলে প্রশংসিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যান্ড শিল্পীদের ‘হ্যান্ডস’ ডাকবেন না: আইয়ুব বাচ্চু

পরবর্তী

ডিভোর্সির সঙ্গে যুবরাজের বিয়ে: সংস্কার কাটানো বৃটিশ রাজতন্ত্র

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডিভোর্সির সঙ্গে যুবরাজের বিয়ে: সংস্কার কাটানো বৃটিশ রাজতন্ত্র

সোফিয়া রোবটের মুখ ও হাতের ছবি, প্রযুক্তির উদ্ভাবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল ওয়ার্ল্ডে কী করবেন রোবট 'সোফিয়া'

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT