‘জি-হান’ ও ‘ফ্রন্টম্যান’ থাকছেন ‘স্কুইড গেম’র দ্বিতীয় সিজনেও

ছবিতে দেখা যাচ্ছে, ‘স্কুইড গেম’ সিরিজের দ্বিতীয় সিজনের চরিত্র জি-হান ও ফ্রন্টম্যানের দৃশ্য, যেখানে ফ্রন্টম্যানের মুখোশ পরা ব্যক্তি পেছনে দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘স্কুইড গেম’ এর প্রথম সিজনে তৃষ্ণা মেটেনি কারোই। তাই আসছে দ্বিতীয় সিজন। পুরো পৃথিবীতে সাড়া ফেলে দেয়া এই সিরিজের দ্বিতীয় সিজনে কোন চরিত্রগুলোকে আবার দেখা যাবে তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নির্মাতা হং দুং ইয়ক জানিয়েছেন, ‘জি-হান’ ও ‘ফ্রন্টম্যান’ চরিত্র দুটি থাকছে ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজনে।
‘স্কুইড গেম’ এর প্রথম সিজনে ‘জি-হান’ চরিত্রে অভিনয় করেছেন জি জাং জাই এবং ‘ফ্রন্টম্যান’ চরিত্রে অভিনয় করেছেন ‘লি বাইয়াং হান। দ্বিতীয় সিজনেও এই দুই চরিত্রে তারাই থাকছেন।
স্কুইড গেম’ নামক এক অদ্ভুত খেলায় বিজয়ী হওয়ার পর পুরস্কারের টাকা দিয়ে নিজেদের ভাগ্য ফেরানোর চেষ্টা করে কিছু ঋণগ্রস্ত মানুষ। বিনিময়ে নিজের প্রাণ যেতে পারে জেনেও পিছপা হয় না তারা! এই ছিল স্কুইড গেমের গল্প। মুক্তির পরপরই বিশ্বের লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায় সিরিজটি।
গত বছরের ১৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় ‘স্কুইড গেম’। এরপর দশদিনেই ৯০টি দেশে এক নম্বরে স্থানে উঠে আসে সিরিজটি।






