বাংলাদেশ

জি-সেভেন সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

জি-সেভেন সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

জি-সেভেন সম্মেলনের আউটরিচ প্রোগামের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে জাপানের কাশিকো দ্বীপের ইসেশিমায় ওই অধিবেশন হয়। অধিবেশনে স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং উন্নত অবকাঠামো নির্মাণে সহযোগিতাসহ চারটি মৌলিক বিষয়ে আলোচনায় নেতৃত্বশীল ভূমিকা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় দুপুরে একই ইস্যুতে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফ এর প্রধানরা ছাড়াও বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে জি-সেভেনের সাত দেশের নেতারাও উদ্বোধনী অধিবেশনে যোগ দেন।

বাংলাদেশ ছাড়াও লাওস, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, পাপুয়া নিউ গিনি ও চাদের সরকার প্রধানরা বৈঠকে এশিয়া ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছেন। এর আগে সকালে বিশ্বনেতাদের সাথে ফটোসেশনে অংশ নেন শেখ হাসিনা।জি-সেভেন সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী

বিষয়:জি-সেভেন সমম্মেলন শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…