আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা: আদালতের প্রতি দুই আসামির অনাস্থা

জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক স্থগিত না করায় পঞ্চম বিশেষ জজ আদালতের প্রতি অনাস্থা জানিয়েছেন দুই আসামি। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশ দেবেন আদালত।

এই মামলার দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামান ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করে ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামানের প্রতি এই অনাস্থার কথা জানান।

বেগম খালেদা জিয়ার পক্ষেও যুক্তিতর্ক স্থগিত করেননি আদালত। তবে তার চিকিৎসার ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে যুক্তিতর্কের ধার্য তারিখ ছিল সোমবার।

গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়ার পর থেকে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে অন্য কোনো মামলায় আর হাজিরা দেননি। এই পরিস্থিতিতে আদালতকেই কারাগারে নেয়া হয়।

এখন এ মামলার কার্যক্রম চলছে ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বসানো পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে।

বিষয়:জিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…