ক্রিকেট

জিম্বাবুয়েকে চেপে ধরেছে টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল জিতের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল জিতের পর উল্লাসে মেতে উঠেছে, খেলোয়াড়রা একে অপরের সাথে উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তৃতীয়টিতেও টপঅর্ডার ব্যাটারদের ব্যর্থতার মুখে পড়েছে জিম্বাবুয়ে। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়ে সিরিজ জয়ের প্রহর গুনছে দুই শূন্যতে এগিয়ে থাকা বাংলাদেশ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১০ ওভারে অতিথিদের সংগ্রহ ৪ উইকেটে ৬৫ রান। ওপেনার তদিওয়ানাশে মারুমানি ৩১ ও ক্লাইভ মাদান্দে ৮ রানে ক্রিজে আছেন।

ওপেনার জয়লর্ড গাম্বিকে ড্রেসিংরুমে ফেরান পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। পরে তানজিম হাসান সাকিবের বলে ফিরতি ক্যাচ দেন ব্রায়ান বেনেট। দলীয় ৩১ রানে ক্রেইগ আরভিনকে বোল্ড করেন সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে জাকের আলী অনিকের গ্লাভসবন্দি হন অধিনায়ক সিকান্দার রাজা। সাজঘরে ফেরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে এসেছে ১০২ রান।

বাংলাদেশের শুরুর অংশের স্কোর ছিল হতাশ করার মতো! রানের ঘাটতি মিটিয়ে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। চতুর্থ উইকেট জুটিতে ৫৭ বলে বলে ৮৭ রান যোগ করে এনে দিয়েছেন দেড়শ পেরোনো পুঁজি।

সিরিজজুড়ে ধারাবাহিক হৃদয় ৩৮ বলে ৫৭ রানের ইনিংস খেলে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হন ১৯তম ওভারে। দুবল পর জাকেরকে বোল্ড করেন এ পেসার। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন টাইগার মিডলঅর্ডার ব্যাটার।

বিষয়:চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…