চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিন্নাহর স্বপ্নের পাকিস্তান’ গড়তে চান ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, তিনি এবং তার দল জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়তে চায়।

পাকিস্তানের সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে পিটিআই’র এগিয়ে থাকার পরিপ্রেক্ষিতে প্রথম জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমনটি বলেন ইমরান।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান বলেন, “আমি কেন রাজনীতিতে এসেছি তা পরিষ্কার করতে চাই। রাজনীতি আমাকে কিছুই দিতে পারতো না। আমি চাই আমার নেতা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ যেমন দেশের স্বপ্ন দেখেছেন, পাকিস্তান তেমন দেশ হয়ে উঠুক।”

Banglabid

২২ বছরের দীর্ঘ সংগ্রামের পর অবশেষে তিনি তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুযোগ পেয়েছেন জানিয়ে ইমরান বলেন, দুই দশকের বেশি সময় ধরে লালন করা স্বপ্ন বাস্তবায়নের সুযোগ পেলাম।

বিরোধীদের ভোট জালিয়াতির অভিযোগের মধ্যেই পাকিস্তানের নির্বাচনে নিজেকে বিজয়ী দাবি করে ইমরান বলেন, আমরা সফল হয়েছি।

তবে তার দল পিটিআই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে এখন পর্যন্ত মনে হচ্ছে এবং এক্ষেত্রে তাকে অন্য দলের সাথে জোট গড়তে হবে।

Reneta

বৃহস্পতিবার সন্ধ্যার পরেই নির্বাচনী ফলাফল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

সরাসরি নির্বাচন হওয়া ২৭২ আসনের মধ্যে সর্বশেষ প্রকাশিত ফলাফলে ইমরান খানের দল পিটিআই ১২০টি আসন পেয়ে এগিয়ে আছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (এন) ৬১টি আসনে এবং বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪০টি আসন পেয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৩৭টি আসন।

গত তিনবছরে যেকোন রাজনৈতিক নেতার তুলনায় অত্যন্ত খারাপভাবে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন দাবি করে ইমরান বলেন, এগুলো এখন আমি পেছনে ফেলে এসেছি। আমাদের স্বপ্ন এসবকিছুর চেয়ে মহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানমুহাম্মদ আলী জিন্নাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান খানের জয়ে তার সাবেক স্ত্রীর অভিনন্দন

পরবর্তী

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

পরবর্তী

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৮ আগস্ট

ফাইল ফটো

জাতীয় নির্বাচনে ডিসিদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT