চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের যে কথায় চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফিরেছিল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ২৯, মে ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে টাইব্রেকে হারিয়ে রিয়াল মাদ্রিদ নিজেদের ১১তম চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছে, সে চার বছর আগের কথা। রাফায়েল বেনিতেজের ছন্নছাড়া দলটাকে ছয় মাসেরও কম সময়ে গুছিয়ে ইউরোপ সেরা বানানো, রীতিমত জাদু দেখিয়েছিলেন জিনেদিন জিদান। ধুঁকতে থাকা দলকে কোন কথায় উজ্জীবিত করে সেরা বানিয়েছিলেন জিদান? সেটাই উয়েফাকে শুনিয়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

২০১৬ সালে অ্যাটলেটিকোর বিরুদ্ধে মিলানের সেই ফাইনালের পর রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আরও টানা দুবার। একমাত্র কোচ হিসেবে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কৃতিত্ব কেবল জিদানেরই। মিলানের সেই ফাইনাল থেকেই যেন বদলে যাওয়া সব।

‘জিদান আমাদের মাথা ঠাণ্ডা রেখে এবং ম্যাচ বুঝে খেলতে বলেছিলেন। বলেছিলেন, এভাবে খেললেই ম্যাচ আমাদের হাতে চলে আসবে।’

‘তিনি বলেছিলেন আমাদের নিয়ে তিনি গর্বিত। আর চ্যাম্পিয়ন্স লিগ আমাদেরই হবে।’

অ্যাটলেটিকোর থেকে বাতাসে বলের দক্ষতা বেশি থাকায় সেদিন রিয়াল শিরোপা জিতেছিল বলে মনে করেন রামোস, ‘আমাদের দলটা অনেকদিন ধরেই একসঙ্গে খেলেছে, সেটপিস থেকে কীভাবে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়া যায় তা নিয়ে অনেক অনুশীলন করতাম আমরা।’

‘আমাদের কয়েকজন দারুণ হেড করতে পারত, জানতাম ঠিকমত কাজ করতে পারলে ফল আমাদের হাতে আসবেই।’

অ্যাটলেটিকো দলের অনেকেই আবার রামোসের জাতীয় দল সতীর্থ। ম্যাচ নিয়ে কথা না বললেও টাইব্রেকের পর সান্ত্বনা দিতে তাদের সঙ্গে কথা বলেছিলেন রামোস।

‘ম্যাচের আগে অ্যাটলেটিকোর কারও সঙ্গে আমার কথা হয়নি। ওদের দলে স্পেনের হুয়ানফ্রান, কোকে ও ফার্নান্দো তোরেস আমার ভালো বন্ধু।’

‘ম্যাচের পর আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলেছি। চেয়েছি ওদের উজ্জীবিত করতে বিশেষ করে হুয়ানফ্রানকে।’

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজিদানরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাইভ সম্প্রচারের সময় সিএনএন সাংবাদিককে গ্রেপ্তার

পরবর্তী

করোনাভাইরাস – ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব-১৩

পরবর্তী

করোনাভাইরাস - ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব-১৩

করোনা ছড়িয়েছে তৈরি পোশাক কারখানায়, আক্রান্ত ১৯১ শ্রমিক

সর্বশেষ

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT