চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদানের ‘কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দিচ্ছেন রদ্রিগেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৬ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বেশিরভাগ সময়ে মূল স্কোয়াডে জায়গা হত না; তাই মৌসুমের শুরুতে ক্যারিয়ার বাঁচাতে অনেকটা বাধ্য হয়েই রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্ন মিউনিখে ধারে পাড়ি জমিয়েছেন। এখন বাভারিয়ানদের হয়ে যেমন পারফরম্যান্স দেখাচ্ছেন তাতে গা জ্বলে যেতে পারে জিনেদিন জিদানের। ছয়মাস আগে ফরাসি কোচ যে দাবি করেছিলেন হামেস রদ্রিগেজের মত খেলোয়াড়দের তার দরকার নেই!

অবশ্য ছয়মাস আগে জিদানের এমন দাবি করার যুক্তিও ছিল। রোনালদো-বেনজেমা-ইস্কোরা গত মৌসুম এমনই ফর্মে ছিলেন যে হামেসকে খেলানোর খুব একটা প্রয়োজন বোধ করেননি জিজু। কলম্বিয়ান ফরোয়ার্ডকে ধারে বায়ার্নের কাছে ছেড়ে দিতেও খুব একটা গায়ে লাগেনি। তখন কে জানতো পাশার দান এত তাড়াতাড়ি উল্টে যাবে!

কিছুদিন আগেও সান্তিয়াগো বার্নাব্যুতে একচ্ছত্র আধিপত্য ছিল জিদানের। রিয়ালের ড্রেসিংরুম থেকে শুরু করে মাঠের দর্শকরা পর্যন্ত একবাক্যে মেনে নিয়েছেন তার সিদ্ধান্ত। তাই হামেসের পাশাপাশি যখন আলভারো মোরাতাকেও ছেড়ে দিলেন জিদান, খুব একটা বাধা দেয়া হয়নি তাকে।

মৌসুমের মাঝপথে লিগ লিডার বার্সেলোনা থেকে ১৬ পয়েন্টে পিছিয়ে পড়ে মোরাতা ও হামেসের প্রয়োজনীয়তা এখন ঠিকই টের পাচ্ছে রিয়াল। এ দুই খেলোয়াড়কে ছেড়ে দেয়ার দায়ে জিদানের দিকেই আঙ্গুল তুলছে ব্লাঙ্কোস ভক্তরা।

চলতি মৌসুম শেষ হওয়া মাত্রই আবারও ডেকে আনা হতে পারে হামেসকে। কিন্তু বায়ার্ন তাকে যেভাবে সুযোগ দিচ্ছে, কলম্বিয়ান তারকা নাও ফিরতে পারেন। বায়ার্ন কোচ ইয়ুপ হেইঙ্কসের রণপরিকল্পনা পরিচালিত হচ্ছে হামেসকে ঘিরেই। ধারে নিলেও বায়ার্নে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়টির নাম হামেস রদ্রিগেজ। তাকে মূল একাদশে রাখার সুফলও পাচ্ছে বাভারিয়ানরা। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বেয়ার লেভারকুসেনের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে বায়ার্ন। নিয়মিত গোলের দেখা পাচ্ছেন হামেসও।

এমন সুযোগ-সুবিধা পায়ে ঠেলে হামেস যে পুরনো ক্লাবে ফিরবেন এমন আশা করেন না স্বয়ং ক্রিস্টিয়ানো রোনালদোও। স্প্যানিশ সংবাদমাধ্যম ডন ব্যালনকে পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, প্রিয় বন্ধু হামেসের ফেরার কোন সম্ভাবনাই দেখেন না তিনি। আর নিজেকে মেলে ধরার সুযোগ যেখানে নিয়মিত মিলছে, সে ক্লাবকে ফেলে ব্রাত্য ঘোষণাকারী ক্লাবেইবা কেন ফিরতে যাবেন কলম্বিয়ান তারকা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানহামেস রদ্রিগেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৌতিনহোকে ছাড়া প্রথম বড় পরীক্ষায় লিভারপুল

পরবর্তী

বিয়ের প্রথম বছরের যত ঝামেলা!

পরবর্তী
দাম্পত্য

বিয়ের প্রথম বছরের যত ঝামেলা!

আইপিএলে এক কোটির বেস প্রাইসে সাকিব-মোস্তাফিজ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT