চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জায়েদকে আলোচনায় আনতে শাকিবকে জড়িয়েছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঢাকাই ছবির ‘মাস্টার মেকার’ বলা হয় মালেক আফসারীকে। দীর্ঘ কয়েক দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন বেশ কিছু সুপারহিট ছবি। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে আবার নির্মাণে ফিরছেন তিনি। এবার শাকিব খানকে নিয়ে ছবি বানাতে যাচ্ছেন মালেক আফসারী। এ ছবির নাম টাইগার, নায়িকা বুবলী।

২০১৭ সালের ডিসেম্বর মাসে মালেক আফসারী পরিচালিত ২৩ তম ছবি ‘অন্তর জ্বালা’ মুক্তি পায়। ওই ছবি মুক্তির আগে শাকিব খানকে জড়িয়ে নানা ধরনের নেতিবাচক কথা বলেছিলেন তিনি। এমনকি নিয়মিত ফেসবুকে শাকিব খানের বিরুদ্ধে স্ট্যাটাস দিতেন। তবে এতদিন মালেক আফসারী স্বীকার করলেন তিনি স্টানবাজি করতেন!

নিজের ‘অন্তর জ্বালা’ ছবি হিট করার জন্য শাকিব খানকে জড়িয়ে কথা বলে আলোচনায় আসার চেষ্টা করতেন। আফসারীর মতে, তার দিক থেকে তিনি সফলও হয়েছেন! নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে মালেক আফসারী লিখেছেন, ‘লোকে বলে শাকিব খানকে নিয়ে ছবি বানাবো না বলে আবার কেন বানাচ্ছি? উত্তর সহজে দিতে চাই। ওই সময়টা ছিল ‘অন্তর জ্বালা’ ছবির রিলিজের কাছাকাছি সময়।

তিনি আরও লিখেছেন, ‘জায়েদ খানকে আলোচনায় আনার জন্য শাকিব খানকে জড়িয়েছি বিভিন্ন স্ট্যাটাস দিয়ে। তখন নির্বাচন চলছিল। শাকিব খান বেকারদের বেকার বলে দ্বন্দ্বে জড়িয়ে যায়। আমিও ভেল্কিবাজিতে জড়িয়ে যাই আমার ছবিকে আলোচনায় আনার ইচ্ছায়। ‘অন্তর জ্বালা’ মুক্তির আগেই আলোচনায় আসে এবং প্রায় ১৬০টি  সিনেমা হলে মুক্তি পায়। আমার ছবি আমার সন্তান। সন্তান বাঁচাতে গিয়ে ন্যায় অন্যায় বিচার করা বোকামি।’

‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরিব’, ‘ক্ষতিপূরণ’, ‘ঘৃণা’, ‘উল্টাপাল্টা’র মতো ছবির পরিচালক মালেক আফসারী লেখেন, ‘তারপর ৭/৮ মাস অপেক্ষা। ফিরে আসার অপেক্ষা। মনে মনে প্রতিজ্ঞা করলাম যদি সিনেমায় ফিরি শাকিব খানকে নিয়ে ফিরবো। আমার প্রচণ্ড বিশ্বাস ছিল খান সাহেব আমাকে ডাকবেন। ঠেকাও মাস্তান, হীরা চুনি পান্না, মনের জ্বালা, ফুল এন্ড ফাইনাল আমরা এক সাথে কাজ করেছি। হিরো আমাকে ভালো করে জানে। আমিও হিরোকে বুঝি। তাই মন বলছিল সব ভুলে আমরা আবার এক সাথে কাজ করতে পারবো। অপেক্ষার শেষে এসে আজ সব বাস্তব।’

মালেক আফসারীর ভাষায়, ‘শুধু হিরো হিরোইনের জুটি নয়, শাকিব খান ও মালেক আফসারী’র জুটিও অনেক লাকি। কারণ আমাদের আগের ছবিগুলো সুপার হিট। রাত ১০ টায় শাকিব খানের আলিশান অফিস থেকে ফিরার সময় হিরো কানে কানে বলে দিলো রিলিজ ডেট। গাড়িতে উঠে প্রযোজক ইকবাল সাহেবকে বললাম, আপনার জন্যই শাকিব খানকে ফিরে পেয়েছি। ধন্যবাদ দোস্ত কথা রাখার জন্য।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জায়েদ খানমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধৈর্য্য এবং মমতা নিয়ে জীবনটাকে দেখুন: ফারুকী

পরবর্তী

৩-৫ নম্বর গ্রেডের শ্রমিকদের মজুরি সমন্বয়ের ঘোষণা

পরবর্তী
পোশাক শ্রমিক-কাজে না ফিরলে-কারখানা বন্ধ ঘোষণা

৩-৫ নম্বর গ্রেডের শ্রমিকদের মজুরি সমন্বয়ের ঘোষণা

দুর্দান্ত ফর্মে থাকা পেরেরা যোগ দিলেন কুমিল্লায়

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT