ক্রিকেট

জাহানারাকে ফিরিয়ে বাংলাদেশের বিশ্বকাপ দল

বাংলাদেশ ক্রিকেট দলের জাহানারা, হাসিমুখে ক্যামেরার দিকে তাকানো. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারা বাংলাদেশের ক্রিকেট দলের একজন সদস্য, তিনি ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে অফিস পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের দলে ফিরেছেন পেসার জাহানারা আলম। শৃঙ্খলাভঙ্গের শাস্তি হিসেবে তাকে রাখা হয়নি কমনওয়েলথ গেমস বাছাইপর্বে। তবে বিশ্বকাপ দলে সুযোগ দেয়া হয়েছে তাকে।

মালয়েশিয়ায় বাছাইপর্বে অংশ নেয়া ১৫ খেলোয়াড়কেই রাখা হয়েছে বিশ্বকাপে দল। যোগ হয়েছেন জাহানারা আলম। ১৬ ক্রিকেটারকে নিয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে মেয়েরা।

আজ শনিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে প্রস্তুতি শুরু করবে নিগার সুলতানার দল। ৪ মার্চ নিউজিল্যান্ডে বসবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ছন্দা, সানজিদা আক্তার মেঘলা।

বিষয়:জাহানারা বাংলাদেশ বিশ্বকাপ দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…