চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়েছে। এরপর জাহাজটিতে আগুন ধরে যায় বলে জানান এক নাবিক। পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

২৯ জন নাবিক নিয়ে এক সপ্তাহ ধরে সমুদ্র বন্দরে আটকে আছে জাহাজটি। শিপিং কর্পোরেশনের অনুমতি ছাড়া তারা এই মুহূর্তে জাহাজ ছেড়ে উদ্ধারকারী জাহাজে নিরাপদ স্থানে যেতে পারছেন না বলে জানিয়েছেন এক নাবিক।

শুরুতে নাবিকরা সমুদ্র বন্দরের চারপাশে বিস্ফোরণের শব্দ শুনতে পেলেও আজ তাদের জাহাজেই রকেট হামলার কথা জানিয়েছেন নাবিকদের একজন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

তুরস্ক থেকে ২৩শে ফেব্রুয়ারি রাতে ইউক্রেন যায় বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। দেশটির অলিভিয়া বন্দর থেকে পণ্য নিয়ে ইটালিতে যাওয়ার কথা থাকলেও রাশিয়ার হামলায় সব অনিশ্চিত হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক না হলে বন্দর এলাকা ছাড়ার সুযোগ না থাকায় এক সপ্তাহ ধরে একই জলসীমায় ভাসছে জাহাজটি।

বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় কর্তৃপক্ষের সাড়াও পাচ্ছেন না তারা। এর আগে, জাহাজটিতে আটকে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেনে বিচ্ছিন্ন হয়ে পড়লেও জাহাজে পর্যাপ্ত খাবার থাকায় তাদের দুশ্চিন্তা কম। তাদের ধারণা, যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকতে হতে পারে। সে বিবেচনায় খাবার বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন নাবিকরা। বাংলাদেশ থেকে উদ্বিগ্ন স্বজনরা নাবিকদের সাথে যোগাযোগ রেখে চলছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন-রাশিয়াযুদ্ধরকেট হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ফাউল না দেয়া টেনে স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬

নিত্যপণ্যের বাজারে স্বস্তির দেখা নেই

জুন ২৬, ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

জুন ২৬, ২০২৬
ছবি: পিএমও

ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

জুন ২৬, ২০২৬
ছবি: শহীদ জননী জাহানারা ইমাম (সংগৃহীত)।

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT