চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাজের ধাক্কায় মার্কিন যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, নিখোঁজ ৭ সেনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
মার্কিন নৌবাহিনী

ইউএসএস ফিজজেরাল্ড

জাপান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে মার্কিন নৌবাহিনীর জাহাজের সংঘর্ষের পর থেকে ওই জাহাজের ৭ সেনা নিখোঁজ রয়েছেন।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আহতদের মধ্যে মার্কিন নৌবাহিনীর জাহাজের কমান্ডিং অফিসারও রয়েছেন। তাকে হেলিকপ্টারযোগে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে (বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টা) নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাতীয় জাহাজ ইউএসএস ফিজজেরাল্ডের সঙ্গে কন্টেইনারবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টালের সংঘর্ষ হয়। জাপানের ইয়োকোসুকা শহর থেকে প্রায় ৫৬ নটিক্যাল মাইল বা ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষটি ঘটে।

হেলিকপ্টার থেকে তোলা ছবিতে দেখা গেছে, ডেস্ট্রয়ার জাহাজটির ডানদিকে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে ওই ধাক্কায়।

মার্কিন নৌবাহিনী
কন্টেইনারবাহী জাহাজ এসিএক্স ক্রিস্টাল

কমান্ডিং অফিসার ছাড়াও ‘কাটাছেঁড়া আর আঘাতে থেঁতলানো’ ক্ষত নিয়ে ইউএসএস ফিজজেরাল্ডের আরও দু’জন ক্রুকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সোশ্যাল মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছে ইউএস সেভেন্থ ফ্লিট।

টুইটবার্তায় আরও জানানো হয়েছে, জাহাজটির কিছু কিছু জায়গা দিয়ে পানি ঢুকে গেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নৌবাহিনীর ১৫৪ মিটার লম্বা জাহাজটি নিজস্ব জ্বালানি ও ইঞ্জিন ব্যবহার করেই বর্তমানে ইয়োকোসুকার দিকে এগোচ্ছে। তবে গতি খুব ধীর।

Reneta

বিবিসি জানিয়েছে, যে জায়গায় সংঘর্ষ হয়েছে, সেটা খুবই ব্যস্ত একটি এলাকা। টোকিয়ো উপসাগরে প্রতিনিয়তই সেখান দিয়ে জাহাজ ঢুকছে এবং বের হচ্ছে।

কিন্তু ইউএসএস ফিজজেরাল্ড হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজগুলোর একটি। এতে খুবই উচ্চ মানের এবং অত্যাধুনিক প্রযুক্তির রাডার ব্যবস্থা রয়েছে। এরপরও কেন ২২২ মিটার লম্বা ওই কন্টেইনারবাহী জাহাজের সঙ্গে এমন একটি ধাক্কা এড়াতে পারল না – সেটাই এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন নৌবাহিনীর জাহাজমার্কিন যুদ্ধজাহাজযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডন ৩’ বিতর্কে ফারহানের সঙ্গে সমঝোতার পথে রণবীর?

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতিয়ায় অবৈধভাবে মজুতকৃত জ্বালানি জব্দ, আটক ১

এপ্রিল ২২, ২০২৬

প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি ও যৌন নিপীড়নের অভিযোগে অটোচালক আটক

এপ্রিল ২২, ২০২৬
সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব -২০ চ্যাম্পিয়নদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংবর্ধনা

এপ্রিল ২২, ২০২৬

আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT