চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মান নেতারা তুরস্কের শত্রু: এরদোগান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জার্মানির ক্ষমতাসীন রাজনীতিকরা তুরস্কের শত্রু। এই নেতারা জার্মান-তুর্কি ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার যোগ্য বলে মন্তব্য করেন তিনি।

এরদোগান সরাসরি বলেন, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ), সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, গ্রিন পার্টি – সবগুলো দলের রাজনীতিকই তুরস্কের শত্রু।

শুক্রবার ইস্তাম্বুলে জুমা’র নামাযের পর সাংবাদিকদের মাধ্যমে তিনি জার্মান তুর্কিদের কাছে এ বার্তা পৌঁছে দেন। তাদের উদ্দেশ্য এরদোগান বলেন, ‘আপনার সেসব রাজনৈতিক দকে প্রয়োজনীয় সমর্থন দিন যারা তুরস্কের বিরুদ্ধে কোনো শত্রুতায় জড়িত নয়।’

‘দলটি প্রথম না দ্বিতীয় পক্ষ সেটা জরুরি না। এটা একদিক দিয়ে জার্মানিতে বসবাসরত আমার সব নাগরিকের মর্যাদার লড়াই,’ বলেন ‍তুরস্কের প্রেসিডেন্ট। বক্তব্যের মধ্য দিয়ে তিনি ওই ভোটারদের কট্টর ডান বা কট্টর বামপন্থি দলগুলোকে ভোট দেয়ার ইঙ্গিত করেন বলে জানিয়েছে বিবিসি।

আগামী ২৪ সেপ্টেম্বর জার্মানির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জার্মানিতে বসবাসরত প্রায় ১০ লাখ তুর্কি ভোট দিতে পারবে। তাদের অধিকাংশই এপ্রিলে তুরস্কের গণভোটে এরদোগানকে সমর্থন দিয়েছিল। তাদের উদ্দেশ্যেই এ কথা বলেছেন প্রেসিডেন্ট।

জার্মান মন্ত্রীরা এরদোগানের এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল বলেছেন, তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্য জার্মানির সার্বভৌমত্বে হস্তক্ষেপের ‘নজীরবিহীন’ ঘটনা।

এরদোগান এর আগেও জার্মানিকে আক্রমণ করে কথা বলেছেন। এপ্রিলে গণভোটে জয় পাওয়ার মধ্য দিয়ে নতুন অনেক নির্বাহী ক্ষমতার অধিকারী হন তিনি। কিন্তু গণভোটের আগে তার সমর্থকেরা জার্মানিতে প্রচারণা চালানোর চেষ্টা করলে বাধা দিয়েছিল জার্মান সরকার। তখন থেকেই এরদোগান জার্মান সরকারের ওপর ভীষণ ক্ষিপ্ত। তখন তিনি বলেছিলেন, এ ধরণের কাজ জার্মানির ‘নাৎসি ধাঁচের আচরণ’।

এরপরও দেশ দু’টির মধ্যে দৃঢ় বাণিজ্যক সম্পর্ক সবসময়ই থেকেছে। দু’দেশই ন্যাটো সদস্য।

ট্যাগ: এরদোগানতুরস্কতুরস্ক-জার্মানি সম্পর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অদ্ভুতুড়ে ফল

পরবর্তী

নিজের নায়ক খুঁজছেন প্রিয়াঙ্কা

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নায়ক খুঁজছেন প্রিয়াঙ্কা

বিপর্যস্ত মানুষ হর্নের বিকট শব্দে আতঙ্কিত, রাস্তায় ধোঁয়া ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

হর্নের বিকট শব্দে বিপর্যস্ত মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT