চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জার্মানির বিপক্ষে দারুণ ম্যাচ হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
স্প্যানিশ ফুটবল কোচের মুখাবয়ব, জার্মানির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ড্রয়ে গ্রুপ ই-তে জার্মানির মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে স্পেন। গ্রুপের আরেক দল জাপান। প্লে-অফে নিউজিল্যান্ড ও কোস্টারিকা ম্যাচের জয়ী দল কাতারের টিকেট কাটবে এবং ই গ্রুপে পড়বে।

স্পেনের অফিসিয়াল মিডিয়া ড্রয়ের পর দেশটির কোচ লুইস এনরিকের কাছে তার ভাবনা জানতে চেয়েছিল। স্প্যানিশ কোচ পরিষ্কারভাবে জানিয়ে দেন, ‘পুরোপুরি শান্ত আছি।’

‘জার্মানির বিপক্ষে দারুণ ম্যাচ হবে, তবে গ্রুপের প্রতিটি খেলাই কঠিন হবে। তাদের বিশ্লেষণ করার সময় এসেছে, আমরা জার্মানিকে খুব ভালো করে চিনি এবং তারা আমাদের ব্যাপারে ভালো করেই জানে।’

Banglabid

আমাদের আত্মবিশ্বাসী হওয়া উচিৎ। কারণ সাম্প্রতিক বছরগুলিতে ফলাফলের দিক থেকে আমরা তাদের চেয়ে এগিয়ে আছি। আমরা সবসময়ের মতো আক্রমণে যাব এবং স্পেনের বিপক্ষে খেলাকে কঠিন করে দেয়ার চেষ্টা করবো।

২৩ নভেম্বর নিউজিল্যান্ড অথবা কোস্টারিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে স্পেন। প্রথম ম্যাচের প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও এটিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন এনরিকে।

‘প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। কারণ এটি (জিতলে) আপনাকে আত্মবিশ্বাস দেয়। তবে জেতাও খুব কঠিন।’

Reneta

২০২০ সালে উয়েফা নেশন্স লিগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল স্পেন ও জার্মানি। সেই ম্যাচে জার্মানিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে লুইস এনরিকের শিষ্যরা। যদিও বলা হচ্ছে, হ্যান্সি ফ্লিকের কোচিংয়ে ভিন্ন এক জার্মানির দেখা মিলেছে। কারণ দলটি তার অধীনে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি।

জার্মান টেলিভিশনে ড্র নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় ফ্লিক ই গ্রুপকে আকর্ষণীয় এবং কঠিন হিসেবে অভিহিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেকাতারকাতার বিশ্বকাপ-2022জার্মানিদোহাফ্লিকলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলংকায় জরুরি অবস্থা জারি

পরবর্তী

৭ কোটি টাকার মাদকসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

পরবর্তী
বিক্ষোভকারীরা অস্ত্র ও প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ কোটি টাকার মাদকসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

বিশ্বকাপ ট্রফি হাতে পুত্রের হাসি, ফুটবল বিশ্বকাপের আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনমার্ককে হুমকি মেনেই সতর্ক দেশম

সর্বশেষ

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT