চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
জার্মানি-উড়োজাহাজ বিধ্বস্ত

জার্মানিতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন নারী ও একজন শিশু।

দেশটির হেসে রাজ্যের ফুলদা শহরের পাশের রহেন এলাকায় রোববার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উড়োজাহাজটির পাইলটসহ ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ওয়াসারকুপে পর্বতমালার কাছে অবস্থিত এয়ারফিল্ডে অবতরণ করতে গিয়ে পাইলট কোনো কারণে প্লেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন পাইলট আবারও উড্ডয়ন করার চেষ্টা করলেও প্লেনটি আর উড়তে পারেনি।

দ্বিতীয় চেষ্টায় উড়তে ব্যর্থ হয়ে উড়োজাহাজটি পড়ে যেতে থাকে। তখন সেটি সীমানা প্রাচীর ভেঙে এয়ারফিল্ডের পাশে ওই সময় চলমান একটি সমাবেশে লোকজনের ভিড়ের মাঝে গিয়ে আঘাত করে। এর ফলেই এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহত ছেলেটির বয়স ১০ বছরের মতো।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। আবহাওয়া ওই সময় স্বাভাবিক ছিল বলেও জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

ট্যাগ: উড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্তসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক তেল কতবার ব্যবহার করা নিরাপদ?

পরবর্তী

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নিহত

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি নিহত

পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছের চারা বিতরণ

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT