চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন সালমান, জেল থেকে ছাড়া পাচ্ছেন সন্ধ্যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কুড়ি বছর আগের কৃষ্ণসার হত্যা মামলার রায়ে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বলিউড সুপারস্টার সালমান খান। বৃহস্পতিবার তার রায় হওয়ার পর এরই মধ্যে দুই রাত কাটিয়েছেন যোধপুর কেন্দ্রীয় কারাগারে। তার জামিন নিয়ে ছিলো অনিশ্চয়তা। অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে শনিবার দুপুরে জামিন আদেশ পেলেন বলিউডের এই সুপারস্টার।

পঞ্চাশ হাজার রূপির দুটি ব্যক্তিগত বন্ডে শুক্রবার দুপুর তিনটা নাগাদ যোধপুর আদালত সালমানের জামিন মঞ্জুর করেন। ধারণা করা হচ্ছে, আজকে সন্ধ্যা ৭ থেকে সাড়ে ৭টার মধ্যে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাবেন সালমান।

কুড়ি বছর আগের বিলুপ্ত প্রায় কৃষ্ণসার হত্যা মামলার রায়ে বৃহস্পতিবার থেকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে আছেন সালমান খান। এদিকে তার জামিনের জন্য শুক্রবারেই আদালতে আবেদন জানিয়ে ছিলেন সালমানের আইনজীবীরা। কিন্তু আদালত শুক্রবার জামিন শুনানি স্থগিত করে শনিবার সকাল পর্যন্ত। সে মোতাবেক শনিবার সকাল সাড়ে দশটা থেকে যোধপুর আদালতে ৫১ পৃষ্ঠার জামিন আবেদন পড়ে শোনান সালমানের আইনজীবী।

এরপর ঘন্টাব্যাপী সরকারি পক্ষের আইনজীবী ও বাদীপক্ষের আইনজীবীদের মধ্যে যুক্তি, পাল্টা যুক্তিও চলে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। সবকিছু খুব তীক্ষ্ণভাবে পরখ করছেন বিচারক রবীন্দ্র কুমার জোশি। তবে যুক্তি তর্কের পর দুপুর ২টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন বিচারক। দুপুরের বিরতির পর প্রায় এক ঘন্টা সালমানের জামিন আবেদনের রায় নিয়ে চলে সাসপেন্স! শেষ পর্যন্ত দুপুর তিনটার দিকে সালমানের জামিন আবেদন মঞ্জুরের ঘোষণা দেয়া হয়। পঞ্চাশ হাজার রূপির দুটি ব্যক্তিগত বন্ডে জামিন আদেশ মেলে সালমানের।

এসময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতা। ভাইয়ের জামিন পাওয়ায় আদালতেই উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

ট্যাগ: আদালতজামিনলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা: ওবায়দুল কাদের

পরবর্তী

‘পুলকেশ দাস পরিচয়ে প্রশ্নফাঁস করতেন বাচ্চু’

পরবর্তী

‘পুলকেশ দাস পরিচয়ে প্রশ্নফাঁস করতেন বাচ্চু’

ম্যারাডোনার চলার পথে কাঁটা ছড়াচ্ছেন সাম্পাওলি!

সর্বশেষ

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT