জামিন পেলেন রনি

চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজম রনি একটি মামলায় জামিন পেয়েছেন। তবে অস্ত্র মামলায় করা জামিন আবেদন নাকচ হওয়ায় এখনই মুক্তি মিলছে না এ ছাত্র নেতার।
গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে ভোটের সিলসহ রনিকে আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। সেই মামলায় জামিন মঞ্জুর করে বুধবার তাকে জামিনের এই আদেশ দেন চট্টগ্রাম জেলা ও
দায়রা জজ নুরুল হুদা।
রনির ওই দণ্ডে ক্ষোভ জানিয়ে আসছিল ছাত্রলীগ। মঙ্গলবার চট্টগ্রামে ১৪ দলের সমাবেশে ছাত্রলীগ সংগঠনের নেতার মুক্তির দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
রনিকে আটকের সময় তার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫ রাউন্ড গুলি পাওয়ার কথা জানিয়ে পুলিশ অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করেছিল।
ভোটে প্রভাব বিস্তারের মামলায় জামিন হলেও অস্ত্র মামলাটিতে রনির জামিনের আবেদন বিচারক নাকচ করায় তার মুক্তি এখনি হচ্ছে না।



