রাজনীতি

জামিন পেলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রনি

জামিন পেলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা রনি

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দণ্ডিত চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি মো.হাবিবুল গণি ও মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রনির অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

চট্টগ্রামের হাটহাজারী থেকে গ্রেফতারের দুই মাস পর হাইকোর্ট থেকে জামিন পেলেন রনি। হাইকোর্টে রনির জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম রেজাউল করিম।

নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে রনি আগেই জামিন পেয়েছেন। অস্ত্র মামলায় সর্বশেষ রায় জামিন পাওয়ায় রনির মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

গত ৭ মে বেলা সোয়া ১২টার দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে হাটহাজারী উপজেলার মির্জাপুর থেকে নির্বাচনে দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রনিসহ নয়জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ওই দিন সন্ধ্যায় ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রনিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর দুটি ধারায় এক বছর করে মোট দুই বছর কারাদণ্ড দেন। পরদিন সকালে রনিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এছাড়া রনির বিরুদ্ধে হাটহাজারী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…