চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২০
- সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে জামিন দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার সকালে তাকে জামিন দেন আদালত।

এর আগে শুক্রবার মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তুলে নিয়ে এসে মোবাইল কোর্টে ১ বছরের জেল দেয় জেলা প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১২টার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমার নেতৃত্বে কয়েকজন ম্যাজিস্ট্রেট আনসার সদস্যদের নিয়ে তার শহরের চড়য়া পাড়ার বাড়িতে যায়। একপর্যায়ে দরজা ভেঙে তার ঘরে প্রবেশ করে তার স্ত্রী-সন্তানের সামনেই তাকে মারধর করে ধরে নিয়ে আসে বলে জানায় তার পরিবার।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাকে ১ বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরিফুল ইসলামের পরিবারের সদস্যরা অভিযোগ করেন: জেলা প্রশাসকের বিরুদ্ধে অনিয়মের সংবাদ পরিবেশন ও ফেসবুকে লেখার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

Reneta

এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। আরিফুল ইসলামের মুক্তির দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সেখানকার সাংবাদিকরা মানববন্ধন করেন।

ওই মানববন্ধনে আল্টিমেটাম দিয়ে বলা হয়: আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আনা সব মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে যাবেন সাংবাদিকরা।

এছাড়া কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাসভবন থেকে একটি মহল তুলে নিয়ে যাওয়ায় সাংবাদিকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে উল্লেখ করে যৌথ বিবৃতি দেয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফুলজামিনবাংলা ট্রিবিউনমোবাইল কোর্টসাংবাদিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

মে ১৮, ২০২৬

নেইমার চটেছেন, প্রতিবাদ করেছেন, উপায় খুঁজে পাননি, ফেডারেশনও চুপ

মে ১৮, ২০২৬
ফাইল ছবি

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী

মে ১৮, ২০২৬

‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে প্রধান শক্তি’

মে ১৮, ২০২৬

অ্যান্টিবায়োটিক কাজ না করায় হামে আক্রান্ত শিশুর জটিলতা বাড়ছে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT