জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নিতে মঙ্গলবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
ওই দিন বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর ডাকা হরতালের কারণে সকালে খালেদা জিয়া আদালতে যেতে পারেননি জানিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা আবেদন করে বলেন: দুপুর ২টা পর্যন্ত বাম দলের হরতাল চলবে। হরতাল শেষ হলে খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন।
কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে দুপুর ১২ টার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।








