চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন আবেদনের অনুমতি পেলেন ওসি মোয়াজ্জেম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৯
- সেমি লিড, আদালত
A A
সাবেক ওসি মোয়াজ্জেম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে জামিন আবেদন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

আগামী সপ্তাহের রোববার বা সোমবার এ জামিন আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন মোয়াজ্জেমের আইনজীবী।

বিচারপতি মো. মইনুল ইসলাম ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের করার অনুমতি দিয়ে আদেশ দেন। এর আগে হাইকোর্টের এই বেঞ্চে মোয়াজ্জেমের পক্ষ থেকে জামিন আবেদন করার অনুমতি চাওয়া হয়।

আদালতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী আহসান উল্লাহ ও আইনজীবী সালমা সুলতানা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশীদ।

ডিজিটাল নিরাপত্তা আইনে করা এই মামলায় সাইবার ট্রাইব্যুনাল ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন খারিজ করেন। সেই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে এসে জামিন আবেদন করেন মোয়াজ্জেম।

এর আগে আগাম জামিনের আবেদন শুনানির অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মোয়াজ্জেম। এরপর অতিগোপনে গত ১৬ জুন হাইকোর্টে এসেছিলেন তিনি। তবে ওইদিনই তাকে হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

Reneta

এরপর তাকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাকে কারাগারে পাঠানো হয়।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ছাত্রী নুসরাত জাহান রাফীকে যৌন নির্যাতনের অভিযোগে তার মা ২৭ মার্চ থানায় অভিযোগ দাখিল করেন। এরপর ওসি মোয়াজ্জেম হোসেন নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দী রেকর্ড করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেন।

পরবর্তীতে গত ৬ এপ্রিল নুসরাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ এপ্রিল মারা যান নুসরাত। এ ঘটনায় পৃথক একটি মামলায় তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে ২৯ মে ফেনীর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।

আর নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনার পরই নুসরাতের জবানবন্দীর(ওসির কাছে দেওয়া) বিষয়টি সকলের সামনে আসে। এ অবস্থায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে গত ১৫ এপ্রিল মামলা করেন।

ট্রাইব্যুনাল বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য পিবিআইকে নির্দেশ দেয়। এই নির্দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬, ২৯ ও ৩১ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে।

এই প্রতিবেদন পাবার পর গত ২৭ মে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর পলাতক অবস্থায় আগাম জামিনের জন্য সে হাইকোর্টে আসে। পরে হাইকোর্ট এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওসি মোয়াজ্জেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারে

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

আবারও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

এপ্রিল ২৫, ২০২৬

জয় দিয়ে শুরু করেও লঙ্কানদের বিপক্ষে সিরিজ হার বাংলাদেশের

এপ্রিল ২৫, ২০২৬

বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন জাইমা রহমান, কিনলেন যেসব বই

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুমিল্লায় মহাসড়কের পাশে মিললো নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহ

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT