অর্থনীতি

জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বিষয়ে গভর্নরকে মন্ত্রণালয়ের নির্দেশনা

জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বিষয়ে গভর্নরকে মন্ত্রণালয়ের নির্দেশনা

জামায়াতে ইসলামীর ব্যক্তিদের পাশাপাশি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এবার অবস্থান নেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রিয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যম, যোগাযোগ থেকে শুরু করে নানান ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে জামায়াতে ইসলামী। আর এসবই তাদের অর্থ উপার্জনের উৎস।

গত রোববার পাঠানো অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত ওই চিঠির সঙ্গে দুই পাতার একটি বিবরণী ও ২১৬ পাতার একটি সংযোজনীও পাঠানো হয় কেন্দ্রিয় ব্যাংকের গভর্নরের কাছে।

সূত্র জানায়, ওই চিঠিতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি জামায়াত নিয়ন্ত্রিত সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বিষয়:ব্যাংক সাকা-মুজাহিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…