চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাল-হামজাদের খবর রাখেন ইনফান্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশের ফুটবল নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করলেও দেশটির বর্তমান হালচাল সম্পর্কে তেমন একটা জানেন না, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করে নিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশের খবর না রাখলেও বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়া ও আরেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরীর কীর্তির খবর তার কানে যায় বলে জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।

সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের দেশ সুইজারল্যান্ড থেকেই এসেছেন ইনফান্তিনো। আর জামাল বাংলাদেশের অধিনায়ক হলেও তার বেড়ে ওঠা সুইজারল্যান্ডের পাশের দেশ ডেনমার্কে। খেলেছেন কোপেনহেগেন এফসিতে। সেখান থেকেই ২০১৩ সালে গায়ে চড়ান লাল-সবুজের জার্সি।

এরপর থেকেই জামাল হয়ে ওঠেন বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য। হয়েছেন সাউথ এশিয়ান ফুটবলের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারও। গত মঙ্গলবার তার ফ্রি-কিক থেকেই হেডে গোল করে ভারতের বিপক্ষে বাংলাদেশকে এগিয়ে দেন সাদ উদ্দিন।

লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্ম ইংল্যান্ডে হলেও তার নানা বাড়ি সিলেটে। ছোটবেলায় প্রায়ই ঘুরতে আসতেন সেখানে। তার বাড়িতে বাঙালিয়ানা পরিবেশের কথা কিছুদিন আগেই বিবিসিকে জানিয়েছেন হামজা। জানিয়েছেন, পরিষ্কার বাংলা বলতে পারেন তিনি। হৃদয়ে ধারণ করেন বাংলাদেশকে।

বাংলাদেশ অধিনায়ক জামাল ও বাংলাদেশি বংশোদ্ভূত হামজাকে নিয়েও সংবাদ সম্মেলনে মজা করলেন ফিফা প্রেসিডেন্ট, ‘সত্যি বলতে আমি বাংলাদেশ নিয়ে খুব একটা জানি না। তবে ফিফা প্রেসিডেন্ট একটা দেশ সম্পর্কে কতটুকু জানেন সেটা গুরুত্বপূর্ণ নয়। ভারত ম্যাচের পর আমি এদেশের মানুষের উচ্ছ্বাস দেখেছি।’

‘একই সঙ্গে আমি জামালকেও জানি। জানি সে ডেনমার্ক ছেড়ে বাংলাদেশে খেলতে এসেছে। আমি তাকেও চিনি, ওই যে লম্বা চুলের যে ইংল্যান্ডের লেস্টারে খেলে, হ্যাঁ, হামজা। তাকে আমি হিংসা করি কারণ তার মাথায় অনেক চুল আর আমার এই অবস্থা (নিজের টাক মাথা দেখিয়ে সবাইকে হাসিয়েছেন ফিফা প্রেসিডেন্ট)। আমি বিশ্বাস করি এরা সবাই এগিয়ে আসলে আর সঠিক বিনিয়োগ হলে বাংলাদেশের উন্নতি হবেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জামাল ভূঁইয়াফিফা প্রেসিডেন্টলিড স্পোর্টসহামজা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

যাদের নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে বিদ্যুৎ, নারীর নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বোমা হামলায় ১২ পুলিশ নিহত

মে ১০, ২০২৬

চার ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT