ফুটবল

জামালকে ফিরিয়ে দুই পরিবর্তনে শুরুর একাদশ বাংলাদেশের

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে, নতুন একাদশের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লেবাননের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের অ্যাওয়ে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের শুরুর একাদশে ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা মিডফিল্ডার মেহেদী হাসান মিঠু ও মো. সোহেল রানা জায়গা পাননি। শুরুর একাদশে জামালের সঙ্গে এসেছেন আছেন ডিফেন্ডার শাকিল হোসেন।

চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। পোস্টের সামনে মিতুল মারমার উপরেই ভরসা রাখা হয়েছে।

কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু খেলা। টি-স্পোর্টস টিভি পর্দায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বিষয়:কাতার ক্যাবরেরা জামাল দোহা ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…