চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাতার পরামর্শ ‘শোনার সময় নেই’ শিক্ষামন্ত্রীর

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৫:২৭ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৮
শিক্ষা
A A

প্রশ্নফাঁসের ধারাবাহিকতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র প্রশ্নফাঁস হওয়ার পর এ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তোপের মুখে পড়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র এবং শিক্ষামন্ত্রীর জামাতা ডা. ইমরান এইচ সরকার।

পাঠকদের তোপের মুখে তিনি জানিয়েছেন, (প্রশ্নফাঁস) নিয়ে তার পরামর্শ শোনার সময় তার শ্বশুরের (শিক্ষামন্ত্রী) নেই। এ নিয়ে (আলোচনা করার) অনেক চেষ্টা করে তার মনে হয়েছে সময় অপচয় হওয়া ছাড়া আর কিছুই নয়।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে একজনের মন্তব্যের জবাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি লিখেছেন: আমার পরামর্শ শোনার উনার সময় কোথায়? উনিতো ব্যস্ত…’

Banglabid

গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নফাঁস হয় বলে প্রমাণসহ সংবাদ প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। এরপর ২ ফেব্রুয়ারি ইমরান এইচ সরকার তার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে লেখেন: প্রশ্নফাঁসের মূলহোতা কে? সেটা খুঁজে বের করা সরকারেরই দায়িত্ব। কিন্তু আমরা আর চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন নষ্ট হয়ে যাক। আমাদের বাঁচান, আগামীর প্রজন্মকে বাঁচান।

শনিবার দুপুর পর্যন্ত ওই পোস্টে লাইক দিয়েছেন প্রায় নয় হাজার জন, মন্তব্য করেছেন প্রায় এক হাজার এবং পোস্টটি শেয়ার করেছেন ৬৬ জন।

এই এক হাজার মন্তব্যে মাত্র তিনটির জবাব দিতে দেখা যায় ইমরান এইচ সরকারকে।

Reneta

এমডি রাজু নামের একজন মন্তব্য করেন: এই দায়িত্ব নিয়ে আপনার শ্বশুর বসে আছে, আপনি উনারে কিছু পরামর্শ দিন। উত্তরে ইমরান লেখেন: আমার পরামর্শ শোনার উনার সময় কোথায়? উনি তো ব্যস্ত…

নোমান মোড়ল নামের একজন মন্তব্য করেন: এ ব্যাপারে (ফেসবুকে) স্ট্যাটাস না দিয়ে আপনার শ্বশুরের (শিক্ষামন্ত্রী) সঙ্গে আলোচনা করুন। জাতি উপকৃত হবে।

জবাবে ইমরান বলেন: অনেক চেষ্টা করেছি। সময়ের অপচয় ছাড়া কিছু না…

মনজুর স্বপন নামের আরেকজন মন্তব্য করেন: আপনার শ্বশুর আর শাশুড়ি এ ব্যাপারে ভাল বলতে পারবেন। আমাদের ভাবি সাহেবানও (শিক্ষামন্ত্রীর মেয়ে এবং ইমরান এইচ সরাকারের স্ত্রী) জেনে থাকতে পারে মূল হোতা কে বা কারা!!

উত্তরে নিজের অসহায়ত্ব প্রকাশ করে ডা. ইমরান এইচ সরকার লেখেন:  সেটা তাদের বলাই ভালো। আমি ভাই নিরীহ মানুষ!

আসাদুজ্জামান নূর নামে নামে এক ব্যক্তি ইমরান এইচ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে মন্তব্য করেছেন: আগামী শুক্রবার শাহবাগে গিয়ে শিক্ষামন্ত্রীরর পদত্যাগ এর জন্য মঞ্চ গড়ে তুলুন।তাহলে বুঝবো আপনি সত্যিই দেশপ্রেমিক। জানি পারবেন না। তাহলে এখানে হুদাই লিখে হিরো সাজতে যাইয়েন না।

এমন মন্তব্যের অবশ্য কোন উত্তর দেননি ইমরান এইচ সরকার।

অবশ্য প্রশ্নফাঁস নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলায় অনেকে ইমরান এইচ সরকারের প্রশংসাও করেন।

প্রশ্নফাঁস নিয়ে এমন পোস্ট দেওয়ায় ইমরানকে ধন্যবাদ জানিয়ে সারওয়ার জাহান নামের একজন মন্তব্য করেছেন:  আপনি অনেক কিছু নিয়ে প্রতিনিয়ত লিখলেও প্রশ্নফাঁস নিয়ে লেখেন না। যাক আজ লেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রশ্নফাঁস নিয়ে যত নাটক হচ্ছে সব নাটকের নায়ক কিন্ত আপনার শ্বশুর মশাই। আমরা যত লেখালেখিই করি তিনি বুঝেনওনা শুনেনওনা। তিনি চোখ থাকিতেও অন্ধ। আপনি তাকে একান্ত বুঝান যে তার এখন উপযুক্ত সময় এ দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার। তিনি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি করায় যে পুরস্কার পেয়েছেন তা নিয়ে তাকে শান্তিতে ঘুমাতে বলেন এবং দেশকে মুক্তি দেন।

ওই এক হাজার মন্তব্যের বেশিরভাগেই শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার এসএসসির বাংলা প্রথমপত্র প্রশ্নফাঁস হওয়ার পর শনিবার দ্বিতীয়পত্রের প্রশ্নও ফাঁস হয়েছে বলে খবর বেরিয়েছে কয়েকটি গণমাধ্যমে।
মূর্তিকারিগর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা: ইমরান এইচ সরকারপ্রশ্ন ফাঁস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শঙ্কায় শেষ ক্লান্তির দিন

পরবর্তী

রিয়াল ম্যাচের আগে রেফারি ‘আতঙ্কে’ পিএসজি

পরবর্তী
পিএসজি-বার্সা সেই ম্যাচের ক্ষণ

রিয়াল ম্যাচের আগে রেফারি ‘আতঙ্কে’ পিএসজি

‘একটা উইকেট পড়লে ঠিক ছিল’

সর্বশেষ

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT