প্রতিপক্ষ দল ২০ থেকে ২৫ রান বেশি করায় ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন রংপুর কোচ জাভেদ ওমর বেলিম। অপরদিকে ফিফটি নয় মূলত দলের জন্যই খেলেন মোসাদ্দেক সৈকত।
শনিবার বিবিবি’র মিডিয়া সেন্টারে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
জাভেদ ওমর বলেন: ১৭০ রানের ম্যাচে আমরা ২০ থেকে ২৫ রান বেশি দিয়ে দিয়েছি।এছাড়া সৈকত আর নাসির যে ইনিংস খেলেছে তাতেই আমরা হেরে গেছি।এছাড়া আমরা আমাদের প্ল্যান মাফিক খেলতে পারি নাই।
দলের সৌম্য ও আফ্রিদি সম্পর্কে কোচ বলেন: সৌম্য হয়তো আজ ভালো করতে পারে নাই, তবে ওর ব্যাটিং বা দেখে কখনোই মনে হয় নাই যে ও টাচে বা অফ ফর্মে রয়েছে।অপরদিকে আফ্রিদিকে নিয়ে নতুন করে কোন ছক কষেন নাই বলেই জানিয়েছেন কোচ জাভেদ।
রংপুরের সংবাদ সম্মেলনের পরই আসেন বিজয়ী ঢাকা দলের তরুণ ব্যাটসম্যান মোসাদ্দেক সৈকত।
ফিফটি না পাওয়া প্রসঙ্গে সৈকত বলেন: আসলে আমি দলের জন্য খেলেছি, দল ভালো করলেই ভালো লাগে। ফিফটি মিস করায় কোনো কিছু হয়নি।
নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে সৈকত বলেন: আসলে টি-২০তে পরিকল্পনা করে খেলা খুব কঠিন। আমি ব্যাটিং করে গেছি।এবং আমার স্ট্রং জোনে হিট করেছি।
ব্যাটিংয়ের সময় অনেকটাই নির্ভার ছিলেন সৈকত। এ প্রসঙ্গে তিনি বলেন: আমি দ্বায়িত্ব প্লাস নির্ভার থেকেই খেলি। আজ আমি ভালো করেছি, কাল দলের অন্য কেউ ভালো করবে।










