বাংলাদেশ

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী নাবিল আহামেদ (২১) থাইল্যান্ডে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের উপপরিচালক আশরাফুল আলম। নাবিলের বাবা সিদ্দিকুর রহমান জানান, বর্তমানে চিকিৎসকেরা তার ছেলের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

নাবিল মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রায়েরবাগ এলাকায় কদমতলী থানার সামনে গুলিবিদ্ধ হন তিনি। ওই সময় তার ডান পায়ে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নাবিলকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন থাকার পর সম্প্রতি দেশে ফেরেন তিনি। তার বাবা জানান, এক মাসের জন্য তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নাবিলকে দীর্ঘমেয়াদি চিকিৎসার মধ্যে থাকতে হচ্ছে। থাইল্যান্ড থেকে দেশে ফেরার পর শারীরিক বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় তাকে আবারও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাবিলের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান। বর্তমানে পরিবারটি রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বসবাস করছে।

বিষয়:জুলাই আন্দোলন নাবিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…