শিক্ষা

জাবি সংকট: সম্মানজনক সমাধানের মাধ্যমে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

জাবি সংকট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৬ শিক্ষার্থীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে জাবির প্রক্টর তপন কুমার সাহা জানান, উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে যৌক্তিক ও সম্মানজক সমাধানের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত দফায় দফায় বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, আমরা সবসময় সম্মানজনক সমাধান চেয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থীর সমর্থন পেয়েছি। যা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের জেরে উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত ২৭ মে ৫৬ শিক্ষার্থীকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের দায়ের করা এ মামলা প্রত্যাহারের দাবিতে প্রায় দু’মাস মানববন্ধন, মৌন মিছিল, অনশন ও প্রশাসনিক ভবন অবরোধসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। সর্বশেষ গত সোমবার থেকে টানা চতুর্থ দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ করলে উপাচার্যের আশ্বাসে গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমঝোতার আলোচনায় বসেন শিক্ষার্থীরা।

বিষয়:জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…