রাজনীতি

জাবি ভিসি’র অপসারণ চাইলেন মির্জা ফখরুল

জাবি ভিসি’র অপসারণ চাইলেন মির্জা ফখরুল

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর অধিকতর উন্নয়ন প্রকল্পে ঘুষ লেনদেনের অভিযোগে শুধু ছাত্রলীগের দুই নেতা নয়, ভিসি’র অপসারণ দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল।

এসময় তিনি বলেন: রাজনীতি এখন রাজনীতিবিদরা পরিচালনা করেন না, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান রাজনীতি নিয়ন্ত্রণ করছে।

দুর্নীতির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন: প্রতিটি জায়গায় দুর্নীতি। ভর্তি, শিক্ষা, স্বাস্থ্য- কোথাও বাকি নাই। হাজার চেষ্টা করেও এখন আর সরকার দুর্নীতি ঢেকে রাখতে পারছে না।

বিষয়:জাবি ভিসি বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…