চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
১১:৩১ অপরাহ্ণ ২৭, জুন ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত দুই সাংবাদিককে মারধরের দুটি আলাদা
ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা
হয়েছে। ওই ঘটনায় আরো তদন্তের জন্য আলাদা দুটি তদন্ত কমিটি
গঠন করা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৮ জুন রাতে সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের শিক্ষার্থী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: শফিকুল ইসলামকে মারধরের ঘটনায় বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটো (ইতিহাস-৪০ব্যাচ), সহ-সম্পাদক জি এম ইকরামউদ্দিন অমি (মার্কেটিং-৪০ব্যাচ) ও ছাত্রলীগকর্মী ইকরাম নাহিদ (পরিসংখ্যান-৪৩ ব্যাচ)।

ওই ঘটনার অধিকতর তদন্তের জন্য মওলানা ভাসানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান প্রধান এবং ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত ৫ জুন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী  নাটক ও জাবি প্রেস ক্লাব সদস্য আবু রায়হানকে মারধরের ঘটনায় বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী শরিফ হোসেন লস্কর (নৃবিজ্ঞান ৪২ ব্যাচ) ও রিয়াজুল ইসলাম (বাংলা ৪৪ ব্যাচ)।

এ ঘটনার অধিকতর তদন্তের জন্য জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ কে প্রধান ও ডেপুটি রেজিস্টার (উচ্চ শিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমানকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে সাংবাদিক মারধরের ঘটনায় দোষীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন সাংবাদিকরা।

জাবি প্রেস ক্লাবের সভাপতি রিজু মোল্লা বলেন, সাংবাদিক লাঞ্ছনাকারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক।

ট্যাগ: ছাত্রলীগজাবি ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টাঙ্গাইলের একটি গ্রামে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স

পরবর্তী

‘দুর্নীতি’ করে শ্রেষ্ঠ হওয়া ছাত্রী গ্রেফতার

পরবর্তী

‘দুর্নীতি’ করে শ্রেষ্ঠ হওয়া ছাত্রী গ্রেফতার

স্পেনকে বিদায় করে ইতালির প্রতিশোধ

সর্বশেষ

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT