‘প্রাণের মাঝে আয়’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ‘পুনর্মিলনী-২০১৭’ অনুষ্ঠিত হবে। ‘এলামনাই অ্যাসোসিয়েসন অফ আই.আর-জাবি’র উদ্যোগে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রেজিস্ট্রেশন ও আয়োজন সংক্রান্ত যে কোনো তথ্য বিভাগের সহকারী অধ্যাপক আলী আকবর (০১৭১২৬৬৬৭৫৪) এবং ২৯ তম আবর্তনের শিক্ষার্থী সিরাজুল হক রব্বানী (০১৭১৩২৫৮৭৭৩) এর সাথে যোগাযোগ করে পাওয়া যাবে।








