চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A

করানোভাইরাসে আক্রান্ত হয়ে চিকিসাধীন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

জাতীয় পার্টির  চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Banglabid

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে গত মাসের ৬ তারিখ থেকে চিকিৎসাধীন ছিলেন সাবেক এ মন্ত্রী। লাইফসাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

ডাকসু সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু দলটির দুইবারের মহাসচিব।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ এশা গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবলুকে দাফন করা হবে।

Reneta

এর আগে, দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়- কাকরাইলে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য তার মরদেহ রাখা হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জ্বালানি মন্ত্রী এবং সেই সরকারের শিক্ষা উপ-মন্ত্রীর দায়িত্বও পালন করেন বাবলু। এছাড়াও ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৫৪ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া জিয়াউদ্দিন আহমেদ বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ২০০৫ সালে ক্যান্সারে আক্রান্ত মৃত্যুবরণ করেন। পরে ২০১৭ সালে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন ড. মেহে জেবুন্নেছা রহমানের সঙ্গে। সেই স্ত্রী-সহ মৃত্যুকালে এক পুত্র সন্তান রেখে গেছেন জাতীয় পার্টির শীর্ষ এই নেতা।

রাষ্ট্রপতির শোক
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

এক শোকবার্তায় তিনি মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বিরোধী দলের নেতার শোক

জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এক শোকবার্তায় তিনি মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন তিনি বলেছেন: জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ছাত্র জীবনেই তার অনুপম নেতৃত্ব প্রকাশ হয়েছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর জিএস। মানুষের অধিকার রক্ষার আন্দোলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় ছিলেন আপোষহীন। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আজীবন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের কন্ঠস্বর। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল ধ্রুবতারা।

তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়।

জাতীয় পার্টিকে শক্তিশালী করতে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জিয়াউদ্দিন আহমেদ বাবলু তার কল্যাণময় কর্মের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় পার্টির মহাসচিবজিয়াউদ্দিন আহমেদ বাবলু
শেয়ারTweetPin

সর্বশেষ

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT