চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় ইয়োশিহিদে সুগা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নেতা নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রশাসনে মুখ্যসচিবের দায়িত্ব পালন করা সুগা দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন- তা এখন অনেকটাই নিশ্চিত।

সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে ইয়োশিহিদে সুগা ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট।

জাপানের স্থানীয় সময় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় সাংসদদের ৩৯৪ ভোট আর ৪৭টি প্রদেশের তৃণমূল নেতাদের ১৪১টি ভোট গ্রহণের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি ভোট কম পড়ে।

ভোটের ফলাফল প্রকাশ করা হয় বিকাল সাড়ে ৩টায়। নিয়ম অনুযায়ী ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন।

আগামী বুধবার পার্লামেন্টের ভোটে জাপানের নতুন প্রধানমন্ত্রী বেছে নেওয়া হবে। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় প্রধান হিসেবে সুগাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন।

Reneta

অসুস্থতার কারণে গত ২৮ অগাস্ট হঠাৎ করেই জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অ্যাবে।

জাপানে সবচেয়ে দীর্ঘ মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা অ্যাবে বেশ কয়েক বছর ধরে ‘আলসারেটিভ কোলাইটিস’ রোগে ভুগছেন।

শিনজো অ্যাবের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর হওয়ার প্রতিয়োগিতায় নামেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দলটির অন্যতম নীতি নির্ধারক ফুমিও কিশিদা এবং শিনজো আবের আর্শীদবাদপুষ্ট  মন্ত্রিপরিষদের মুখ্যসচিব সুগা।

অ্যাবের নেতৃত্বাধীন সরকারের পুরো সময়জুড়ে মন্ত্রিপরিষদের মুখ্যসচিবের দায়িত্ব থাকা সুগা সরকারের নীতিনির্ধারকের ভূমিকায়ও ছিলেন।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুগা শিনজো অ্যাবের রেখে যাওয়া প্রধানমন্ত্রীত্বের ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ পূরণ করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়োশিহিদে সুগাজাপানজাপানের প্রধানমন্ত্রীশিনজো অ্যাবে
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT