জাপানের ঐতিহ্যবাহী স্নো ফেস্টিভ্যাল শুরু

প্রতি বছরের মতো এবারো জাপানের সাপুরোতে স্নো ফ্যাস্টিভ্যাল শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া ফ্যাস্টিভ্যালে এবার স্থান পেয়েছে বরফে নির্মিত ২শ ভাস্কর্য।
এর মাঝে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বিখ্যাত ও আলোচিত ব্যক্তিদের আবক্ষ ভাস্কর্য।
প্যারিসের বিখ্যাত স্থাপনা ট্রায়াম্ফাল আর্ক অব দ্যা স্টার এর রেপ্লিকার সামনে ফ্রান্সের পতাকা উড়িয়ে উৎসব উদ্বোধন হয়।
৬৮তম বছরে এসে স্নো উৎসব দেখতে ২০ লাখেরও বেশী মানুষ আসবে বলে আশা করছে আয়োজকরা। ৭ দিন ব্যাপি শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



