চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানের ‘অ্যাকাডেমি’ জিতলো ‘ড্রাইভ মাই কার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ণ ১২, মার্চ ২০২২
বিনোদন
A A

৪৫ তম জাপান অ্যাকাডেমি ফিল্ম পুরস্কারে আটটি পুরস্কার জিতে নিয়েছে অস্কারে মনোনীত ‘ড্রাইভ মাই কার’ ছবিটি। শুক্রবার টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেল নিউ তাকাওয়ানায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

সেরা ছবির পুরস্কার ছাড়াও ছবিটি জিতে নিয়েছে সেরা নির্মাতা (হামাগুচি), সেরা স্ক্রিনপ্লে (হামাগুচি ও ওয়ে তাকামাসা) এবং সেরা অভিনেতার (নিশিজিমা হিদেতোশি) পুরস্কার। এছাড়াও ছবিটি চিত্রনাট্য, লাইটিং, এডিটিং ও সাউন্ড রেকর্ডিং ক্যাটাগরিতে সেরার পুরস্কার জিতে নিয়েছে।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আরিমুরা কাসুমি। রোম্যান্টিক ড্রামা ‘উই মেড অ্যা বিউটিফুল বুকেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি।

১৯৭৮ সাল থেকে প্রতিবছর আয়োজন করা হয় জাপান অ্যাকাডেমি ফিল্ম পুরস্কারের। আমেরিকার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো করেই সাজানো হয় বিভিন্ন ক্যাটাগরি। তবে কয়েকটি ক্যাটাগরিতে পার্থক্য রয়েছে।

২০২১-এর সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি ‘ড্রাইভ মাই কার’। কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতে নিয়েছে জাপানের এই ছবি। তিন ঘণ্টার এই ছবিটি দেখার সময় এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে পারবেন না দর্শকরা। হারুকি মুরাকামির ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘ড্রাইভ মাই কার’।

ছবির গল্প মঞ্চ অভিনেতা ও নির্দেশক ইউসুকে কাফুকুকে ঘিরে। স্ত্রীর মৃত্যুর দুই বছর পর একটি নাট্যোৎসবে নির্দেশনা দেওয়ার প্রস্তাব পান তিনি। হিরোশিমায় যেতে স্বল্পভাষী মিসাকিকে গাড়ির ড্রাইভারের দায়িত্ব দেয় কাফুকু। তারা পথ চলতে চলতে সময় কাটাতে থাকে। ধীরে ধীরে স্ত্রীর রেখে যাওয়া রহস্যের মুখোমুখি হয় কাফুকু। ভ্যারাইটি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅ্যাকাডেমিড্রাইভ মাই কারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬

নারী টি-২০ বিশ্বকাপ ফাইনালে গাইবেন রিটা ওরা

জুলাই ২, ২০২৬

এইচএসসি পরীক্ষায় নতুন নিয়ম, অংশ নিতে পারেনি ৫ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT