‘জানবে যদি জাগবে নদী’- এই স্লোগান নিয়ে সিলেটে জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিম্পিয়াডের আয়োজক নদী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন রিভারাইন পিপল, সমকাল সুহৃদ সমাবেশ ও সুরমা রিভার ওয়াটারকিপার।
আজ শুক্রবার সকালে অলিম্পিয়াড উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: আমিনুল হক ভুইয়া, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শামিন মুরশিদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনসহ আরো অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্নাতক ও স্নাতকোত্তর ২০০ পরীক্ষার্থী নদী বিষয়ক এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেয়। এর মধ্য থেকে ২০জন জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়।
পর্যায়ক্রমে সাতটি বিভাগ থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।








