চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাদেজা এক টেস্ট নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
জাদেজা

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের খুশির রেশের মাঝেই ভারতীয় দলের জন্য এসেছে একটি দুঃসংবাদ। রোববার কলম্বোয় জয়ের অন্যতম নায়ক রবীন্দ্র জাদেজা আচরণবিধি ভাঙায় তৃতীয় টেস্টে নিষিদ্ধ হয়েছেন।

জাদেজার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.২.৮ ধারা (অতি আগ্রাসন) লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সে কারণেই বর্তমান সময়ের অন্যতম সেরা টেস্ট বোলারকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় আইসিসি।

এক টেস্ট নিষিদ্ধের পাশাপাশি জাদেজাকে ৬ ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। আগামী দু’বছরের মধ্যে তিনি যদি ৮ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তাহলে চার সাসপেনশন পয়েন্ট জুটবে। তাতে দুটি টেস্ট ম্যাচ বা চারটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ বা সমান সংখ্যক টি-টুয়েন্টি ম্যাচের মধ্যে যেগুলি আগে হবে সেগুলোতে নিষিদ্ধ হবেন।

টেস্টের তৃতীয় দিনের ৫৮তম ওভারের শেষ বল করার পর বিপজ্জনকভাবে ব্যাটসম্যানের দিকে বল ছোঁড়েন জাদেজা। শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ক্রিজ ছাড়েননি। তা সত্ত্বেও তাকে লক্ষ্য করে বল ছোঁড়েন তিনি। বলটি অল্পের জন্য করুনারত্নের পাশ দিয়ে চলে যায়। এই ঘটনার পরেই ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে জাদেজার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই মাঠ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার।

আইসিসি জানিয়েছে, জাদেজা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি ছাড়াই তাকে শাস্তি দেয়া হল।

এর আগে ২০১৬ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে আইসিসির আচরণবিধির ২.২.১১ ধারা লঙ্ঘন করেন জাদেজা। সেই ঘটনার জন্য তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্টও পান জাদেজা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রবীন্দ্র জাদেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল সার্কাসের হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই ৫, ২০২৬

নেইমার আজ কখন মাঠে নামবেন?

জুলাই ৫, ২০২৬
ছবি: পিএমও

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT