চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্মৃতিসৌধে পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
পোপ ফ্রান্সিসের শ্রদ্ধা নিবেদনরত সেনা সদস্যরা, জাতীয় স্মৃতিসৌধে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পোপ ফ্রান্সিস। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

এরপর বিকাল সাড়ে পাঁচটায় সৌজন্য সাক্ষাতের জন্য রাষ্ট্রপতির বাস ভবন বঙ্গ ভবনে যাবেন তিনি। সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রপতির বাসভবনে সুশীল সমাজের প্রতিনিধি, কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখবেন। পরবর্তী ২ দিন খৃষ্টধর্মীয় উপাসনা, আন্তধর্মীয় সমাবেশ, যুব সমাবেশসহ বেশকিছু আয়োজন আছে পোপের সফর সূচিতে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইয়াংগুন থেকে তিন দিনের বাংলাদেশ সফরে ঢাকায় ঢাকা পৌঁছান পোপ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এসময় তাকে ৩ বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়। এরপর তিনি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা দেন।

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় বিভিন্ন রাষ্ট্রীয়, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

১৯৮৬ সালে পোপ জন পলের সফরের ৩১ বছর পর বাংলাদেশে এসেছেন খৃষ্ট ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

বাংলাদেশে পোপকে স্বাগত জানাতে রাষ্ট্রীয়ভাবে এবং খৃষ্ট ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নানা আয়োজন করা হয়েছে।

Reneta

সংকটের শুরু থেকেই রোহিঙ্গাদের বিষয়ে সহানুভূতিশীল পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরকে এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে, মিয়ানমার সফরে পোপ ফ্রান্সিস এখন পর্যন্ত রোহিঙ্গা শব্দটি ব্যবহার করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পোপপোপ ফ্রান্সিসপোপের বাংলাদেশ সফরবাংলাদেশে পোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফর ও বাংলাদেশ-চীন সম্পর্কের গতিপ্রকৃতি

জুলাই ৩০, ২০২৬

জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টিবিদ ও পথ্যবিদদের ভূমিকা জোরদারের আহ্বান

জুলাই ৩০, ২০২৬

জাতীয় উন্নয়নের অংশ হিসেবে চোখের স্বাস্থ্যকে দেখতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে আবারও আলোচনায় ফেরাতে কাজ করছে পাকিস্তান

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT